Clive Lloyd:বর্ধমানের গ্রামে গিয়ে রসগোল্লার স্বাদে মুগ্ধ ক্লাইভ লয়েড, ছাত্রদের জীবনে লড়াইয়ের পাঠ দিলেন স্যার
মাঠে যদি ফুটবল বাঙালির অহঙ্কার হয়, তবে রসনায় তৃপ্তিতে বাংলার গর্বের অন্যতম নাম রসগোল্লা। ভিন রাজ্য হোক বা বিদেশ, যে কোনও তারকা কলকাতা বা বাংলায় এলে রসগোল্লার স্বাদ নেবেন না, এমনটা হয় না। ব্যতিক্রম কেনই বা হবেন স্যার ক্লাইভ লয়েড। বঙ্গ সফরের তৃতীয় দিনে বর্ধমানের গ্রামে গিয়েই রসগোল্লার স্বাদেই মুগ্ধ হলেন কিংবদন্তি এই ক্রিকেটারও।
শুক্রবার স্বামী বিবেকানন্দর জন্ম দিবসে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপ জয়ীআকে স্বাগত জানাতে প্রহর গোনা শুরু হয়ে গিয়েছিল গত কয়েকদিন ধরেই। অবশেষে শুক্রবার সাতগেছিয়া গ্রামে এল সেই মাহেন্দ্রক্ষণ। বর্ধমানের গ্রামে পা দিলেন কিংবদন্তি এই ক্রিকেটার।

স্যার ক্লাইভ লয়েড আসবেন বলে কথা। বিশ্বকাপজয়ী অধিনায়ক ঘিরে উৎসবের মেজাজ গ্রাম জুড়ে। অতিথি অ্যাপায়নে ছিল বিশেষ ব্যবস্থা। মেগা সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মেনুতে লয়েডের জন্য ছিল বিশেষ চমক। রসনা তৃপ্তিতে স্যার ক্লাইভ লয়েডকে দেওয়া হল বাংলার রসগোল্লা। এরআগে ক্রিকেটার বা ম্যাচ রেফারি হিসাবে কলকাতায় এলেও এই খাবারটির সঙ্গে হয়ত পরিচয় ছিল না স্যার লয়েডের।
মধ্যাহ্নভোজের শুরুতেই এক হাঁড়ি রসগোল্লা দেওয়া হয় স্যার ক্লাইভ লয়েডকে। প্রথমে তিনি সেটিকে দেখে বলেন এটা কি আলু? এরপর তাঁকে রসগোল্লা সম্পর্কে বিবরণ দেন আয়োজকরা। বাংলার মিষ্টি দেখে মুখেও মিষ্টি হাসি লক্ষ্য করা গেল ক্রিকেট কিংবদন্তির।
রসগোল্লার স্বাদ নিলেন ক্লাইভ লয়েড। বাংলার রসগোল্লা যে তাঁর বেশ মনে ধরেছে তা তাঁর চোখ মুখের অভিব্যক্তিই প্রমাণ করে দিল। একইসঙ্গে ক্লাইভের বঙ্গ সফরের অন্যতম কুশীলব সুরজিৎ বক্সীর প্রশ্নের উত্তরে জানিয়েও দিলেন এমন রসালো বঙ্গ মিষ্টির স্বাদ তাঁর ভালোই লেগেছে। শুধু রসগোল্লা নয় অন্য মিষ্টিরও স্বাদ নেন স্যার ক্লাইভ লয়েড।
শুধু রসগোল্লা নয় একইসঙ্গে রাজভোগ, মাখা সন্দেশও খেয়ে দেখেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। দুপুরে খুব বেশি খাবার খাননি তিনি। তবে বঙ্গ মিষ্টির স্বাদ মজলেন তিনি।
শুক্রবার প্রথমে পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ে যান ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৭৫তম বর্ষে পর্দাপণ করা এই শিক্ষার্থীর জন্য স্যারের বার্তা ছিল, 'লক্ষ্য পূরণের জন্য কখনও শর্টকাটের পন্থা অবলম্বন কর না। পরিশ্রম করে যেতে হবে নিজের লক্ষ্য বা স্বপ্নকে পূরণ করার জন্য।' একইসঙ্গে নিজের সই করা ব্যাটও তুলে দেন বিদ্যালয়ের উন্নতির জন্য। এই ব্যাট নিলাম করে পরবর্তীকালে দুঃস্থ ছাত্রদের সাহায্য করা হবে।
ভারতীয় দল প্রসঙ্গে লয়েড বলেন, "শুভমন গিল, শ্রেয়স আইয়ার ভাল। দু"জনই সব ফরম্যাটে খেলতে পারে। চটপটে। বর্তমান ভারতীয় দলের সবাই দক্ষ।" বিশ্বক্রিকেটে বর্তমান অধিনায়কদের মধ্যে এগিয়ে রাখলেন রোহিত শর্মাকে। তাঁর কথায় "রোহিত খুবই ভাল। পাকিস্তানের অধিনায়ক খুব একটা ভাল করছে না। নিউজিল্যান্ডের অধিনায়কও খারাপ নয়। বাটলার কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করছি কাটিয়ে উঠবে। এখন বিভিন্ন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকে। আমাদের সময় এরকম ছিল না। তাই নির্দিষ্ট কাউকে বাছা কঠিন।"
বুধবার সকালেই কলকাতায় আসেন বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। বৃহস্পতিবার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন শেষবার। প্রায় ৮ বছর পর আবার তিলোত্তমায় এলেন লয়েড। কলকাতায় এসেই ইডেন নিয়ে নস্টালজিক ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক। শনিবার ক্রিকেটের নন্দন কাননে যাবেন লয়েড।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications