Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: ফাইনাল ম্যাচে চর্চায় চাহাল, দুবাইয়ের গ্যালারিতে তারকা স্পিনারের পাশে রহস্যময়ী নারী

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে চর্চায় যুজবেন্দ্র চাহাল। কয়েক সপ্তাহ আগেই ধনশ্রী ভার্মার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। যদিও চাহাল বা ধনশ্রী এই নিয়ে সরকারিভাবে কেউই মুখ খোলেননি। তবে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তবে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখা গেলকে চাহালাকে, পাশে একজন রহস্যময়ী নারী।

এরআগেও এই মহিলাকে চাহালের সঙ্গে দেখা গিয়েছে। তিনি বিখ্যাত আরজে মাহভাশ। এবার ফের দুজনকে দুবাইয়ে দেখা যাওয়ায় নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। কয়েকমাস আগেই এই মহিলার সঙ্গে চাহালের ছবি দেখা গিয়েছিল। এবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচেও একবার দেখা গেল চাহাল এবং মাহভাশকে। দুইজনে একসঙ্গে বসে ভারতীয় দলের খেলা উপভোগ করলেন।

Yuzvendra Chahal

ফের একবার দুইজনকে প্রকাশ্যে দেখে প্রবল জল্পনা তৈরি হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন কে এই মহিলা? কেউ কেউ আবার চাহালের বান্ধবী হিসাবেও এই মহিলাকে উল্লেখ করেছেন। অনেকে অবশ্য মাহভাশকে চিনতে পেরে দুজনের একত্রের ছবি শেয়ার করছেন। বিচ্ছেদ নিয়ে জল্পনার মধ্যেই এক রহস্যময়ীর সঙ্গে খেলা দেখতে নিজে থেকেই জল্পনা উস্কে দিলেন চাহাল।

২০২৪ সালের ২৫ ডিসেম্বর আরজে মাহবাশ বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় চাহালকেও। মাত্র ২৪ বছর বয়সে দিল্লির এই রেডিও জকি যথেষ্ট পরিচিতি পেয়েছেন। কয়েক দিন আগে একসঙ্গে দুজনের ছবি ভাইরাল হয়। তখন অবশ্য সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মাহভাশ।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত হয়ে গিয়েছে। আইনগত প্রক্রিয়া মেনেই দুই জনের বিবাহ বিচ্ছেদ ঘটে গিয়েছে। বিচারক প্রথমে দু'জনকেই কাউন্সিলরের কাছে পাঠান। সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে চলে সেশন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর বিচারক তাঁদের উভয়কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। বিচারকে তাঁরা জানান সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিগত কয়েক মাস ধরেই জোর গুঞ্জন চলছিল চাহাল ও ধনশ্রী আলাদা থাকছেন। যদিও তাঁদের এক আলাদা থাকা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও ২০২৩ সালে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম থেকে চাহাল পদবী সরিয়ে দেন। এমনকি ধনশ্রীর অন্য সম্পর্ক নিয়েও মাঝে মধ্যেই চর্চা হয় সমাজ মাধ্যমে।


২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন চাহাল এবং ধনশ্রী। তার পরের তিন বছর সম্পর্কে মিষ্টতা থাকলেও, ২০২৩ সালে ধনশ্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে 'চাহাল' পদবি সরিয়ে ফেলেন, যা নিয়ে তীব্র জল্পনা শুরু হয় সেই সময়।

চাহাল দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপে তিনি ভারতীয় দলের সদস্য থাকলেও তাঁকে নামানো হয়নি একটিও ম্যাচে। তিনি শুধু আইপিএলেই রয়েছেন। রাজস্থান রয়্যালসে পর আসন্ন মরশুমে খেলবেন পাঞ্জাব কিংসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+