CT 2025: বিরাট কীর্তিতে হৃদয় জিতে নিলেন কিং কোহলি, রোহিতদের সাফল্যে শৈশবে ফিরে গেলেন সানি, দেখুন ভিডিও
১২ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। ট্রফি জয়ের পর উচ্ছাসের সাগরে ভাসছে টিম ইন্ডিয়া। মাঠে একপ্রস্থ সেলিব্রেশন করেন টিম ইন্ডিয়ার সদস্যরা। এরপর সাাজর তারপর টিম হোটেলে চলল বিজয় উৎসবের পর্ব। দুবাই স্টেডিয়ামের সাজঘরে উল্লাসে মাতেন বিরাট রোহিত থেকে দলের প্রতিটি সদস্যই সেলিব্রেশনে মাতেন। ভারতীয় দলের সাফল্য দেখে শিশুদের মতো নেচে উঠলেন সুনীল গাভাসকর।
মাঠ-সাজঘরের পর সেলিব্রেশনের পার্ট থ্রি হল টিম হোটেলে। ভারতীয় দল ট্রফি নিয়ে টিম হোটেলে প্রবেশ করতেই তাদের রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হল। ১২ বছরের অপেক্ষার অবসান। উচ্ছাস তাই বর্ণময় ভারতীয় শিবিরে। ভারতীয় শিবিরে বসন্ত উৎসবের সূচনা হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মধ্য দিয়েই।

এদিকে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে উচ্ছাসে মাতেন তাঁদের পরিবারের সদস্যরাও।ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও নেমে আসেন মাঠে। সেলিব্রেশন পর্বেও বিরাট হৃদয়ের পরিচয় দিলেন কিং কোহলি। রবিবার মাঠে উপস্থিত ছিলেন মহম্মদ শামির মা। । হাসিমুখে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন কিং কোহলি। তাঁকে আশীর্বাদও করেন শামির মা। বিরাটের এমন নম্র আচরণে মুগ্ধ নেটদুনিয়া।
পাশাপাশি আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ শেষের পর অনুষ্কার সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন বিরুষ্কা। এমনকি চ্যাম্পিয়নদের পদক এবং ব্লেজার নেওয়ার পরেও স্ত্রীর দিকে দৌড়ে যান বিরাট। স্বামী-স্ত্রীর মধ্যে মিষ্টি খুনসুটির মুহূর্তও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
Such a sweet gesture🤗🤗#ViratKohli𓃵 touching the feet of #Shami’s mother
— PallaviCT (@pallavict) March 9, 2025
Shami kept nation FIRST,
gave his 100 % & played a big role in India’s winning #ChampionsTrophy2025 #IndiaWithShami#CongressKaBaapRohit pic.twitter.com/9hTwhtQgah
চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি বলেন, আমার কাজ শুধু আইসিসি ট্রফি জেতা নয়, আমি যখন বিদায় নেব ভারতীয় দল যেন শক্তিশালী থাকে সেটাও নিশ্চিত করা। আমাদের দলে যে পরিমাণ প্রতিভা আছে, তাতে আমি বিশ্বাস করি আগামী আট বছর এই দল বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে।
𝘿𝙞𝙡 𝙩𝙤𝙝 𝙗𝙖𝙘𝙝𝙘𝙝𝙖 𝙝𝙖𝙞 𝙟𝙞 😍
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
Just a glimpse of Sunil Gavaskar's passion and love for Indian cricket! ❤#ChampionsTrophyOnJioStar #INDvNZ #ChampionsTrophy2025 pic.twitter.com/0ZJMHjVTIZ
এদিকে ভারতীয় দল যখন রবিবার কাপ নিচ্ছিল তখন মাঠে উপস্থিত ছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি যেন ফিরে গেলেন শৈশবে। রোহিত বিরাটদের সাফল্য দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না গাভাসকর। নেচে উঠলেন গাভাসকর। তাঁর নাচ কিছুতেই থামছিল না। একটানা নেচে গেলেন সানি। পাশে থাকে সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গারও অবাক হয়ে যান সানির এই কীর্তি দেখে।
এই দৃশ্য বলে দেয় সানি কতটা খুশি হয়েছেন ভারতীয় দলের সাফল্যে। খারাপ খেললে সমালোচনা করেন। কিন্তু সাফল্য পেলে আবেগ ধরে রাখতে পারেন না সানি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications