ধনীতম বিসিসিআইকে সুবিধা দিয়ে বস্তিবাসীর উপর বোঝা! বম্বে হাইকোর্টে ভর্ৎসনার মুখে মহারাষ্ট্র সরকার
Bombay HC Slams Maharashtra Government: বম্বে হাইকোর্টে ভর্ৎসনার মুখে মহারাষ্ট্র সরকার। আইপিএল ম্য়াচ আয়োজন নিয়ে।
বিশ্বের ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে বম্বে হাইকোর্ট।

অনিল গলগলির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি ছিল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি অমিত বোরকারের ডিভিশন বেঞ্চে। আইপিএল ম্যাচে পুলিশি নিরাপত্তার জন্য ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান অনিল।
মামলাকারীর দাবি, ২০১৩ থেকে ২০১৮ সাল অবধি আইপিএল ম্যাচে ওয়াংখেড়ে ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পুলিশ মোতায়েনের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে ১৪.৮২ কোটি টাকা এখনও পায়নি পুলিশ।
উল্লেখ্য, ২০১৭ ও ২০১৮ সালে সরকারি নিয়ম অনুযায়ী, ওই দুই স্টেডিয়ামে টি২০ ও ওয়ান ডে ম্যাচ আয়োজন করতে ৬৬ থেকে ৭৫ লক্ষ ও টেস্টের জন্য ৫৫ লক্ষ টাকা দেওয়ার কথা আয়োজকদের। যদিও গত বছর জুনে সেই নিয়ম বদলে টি২০ ও ওয়ান-ডে-র জন্য প্রদেয় ফি কমিয়ে ২৫ লক্ষ টাকা করে মহারাষ্ট্র সরকার।
মামলাকারীর দাবি, এই সার্কুলারে উল্লেখ ছিল ২০১১ থেকে এই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ মহারাষ্ট্র সরকার বকেয়া মকুবেরও সিদ্ধান্ত নিয়েছে। আর তার জেরেই আজ মামলার শুনানিতে ভর্ৎসনার মুখে পড়ল সরকার। দুই সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্তগুলির কারণ উল্লেখ করে হলফনামা জমা দিতেও বলা হয়েছে।
তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে এই তথ্যও সামনে এসেছে যে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পুলিশের তরফে বকেয়া মেটানোর বিষয়ে ৩৫টি চিঠি পাঠানো হয়েছিল। যদিও তাতেও অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। গত বছরের জুনের সার্কুলার বাতিলেরও আর্জি জানিয়েছেন মামলাকারী। উপযুক্ত পরিমাণ সুদ-সহ বকেয়া মেটাতে পুলিশি পদক্ষেপও প্রার্থনা করা হয়েছে।
বিচারপতিরা মহারাষ্ট্র সরকারের আইনজীবীদের উদ্দেশে বলেন, এটা কী চলছে! আপনারা কী করছেন? এটা তো ফি, কোনও কর নয়। বস্তিবাসীদের জন্য জলের কর বাড়ানো হচ্ছে। অন্যদিকে, ক্রিকেট ম্যাচের ফি মকুব করা হচ্ছে। তাও কাদের? বিসিসিআই, যারা বিশ্বের ধনীতম ক্রিকেট সংস্থা। সরকারের এমন সিদ্ধান্তের পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। একদিকে পুলিশ মোতায়েনের ফি কমানো হলো, সেই সঙ্গে বকেয়া মকুব করা হলো।
আদালতের নির্দেশ, হলফনামায় বিস্তারিত কারণ জানাতে হবে অতিরিক্ত মুখ্য সচিব বা তাঁর অনুমোদিত কাউকে। ২০১১ সাল থেকে ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য কত টাকা আয়োজকদের থেকে বকেয়া তাও বিস্তারিত জানাতে হবে। এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ করেছে তাও জানাতে বলা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications