Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: কোচ গম্ভীরের হাতেই নিরঙ্কুশ ক্ষমতা দিচ্ছে বিসিসিআই? চ্যাপেল আমলের সঙ্গে তুলনা হরভজনের

টি২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলের কোচের পদে রাহুল দ্রাবিড় অধ্যায় শেষ হয়। এরপর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর। তাঁর জামানায় ভারত এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সেটা বলা যাবে না কিন্তু তিনি যে ভারতীয় ক্রিকেটের বলা ভালো ভারতীয় ক্রিকেট দলের সাজঘরে আমূল পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন সেটা স্পষ্ট।

বলাই বাহুল্য এই কাজে বিসিসিআই তাঁকে যে সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ থেকেই। বৃহস্পতিবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বোর্ড ক্রিকেটারদের জন্য ১০ দফা নীতি চালু করেছে। এই নীতিগুলি বেশিরভাগই গম্ভীরের মস্তিষ্ক প্রসূত শুধু বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। গম্ভীর বোর্ডের কাছে এই নীতিগুলির সুপারিশ করেন। বেশির ভাগ ক্ষেত্রেই সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই।

এই প্রেক্ষাপটে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেটে সুপারস্টার সংস্কৃতি বিলুপ্ত হতে চলেছে তার পরিবর্তে আসতে চলেছে সুপার কোচ থিওরি। অর্থাৎ তারকা ক্রিকেটারদের হাতে নয় দলে রাশ থাকবে হেড কোচের হাতেই। ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট রোহিতের জন্য একগুচ্ছ না নির্দেশিকা জারি করেছে সেখানে তাদের ব্যক্তিগত চলাফেরা এবং মর্জি মাফিক অনুশীলনে আসা বা না আসা নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বর্তমান ভারতীয় দলের সাজঘরের পরিবেশকে গ্রেগ চ্যাপেলের যুগের সাথে তুলনা করেছেন হরভজন সিং। তিনি এই অন্তর্দ্বন্দ্ব আগে দেখেছেন বলে ভাজ্জি দাবি করেছেন। ভাজ্জির কথায়, গৌতম গম্ভীর নতুন। তাঁকে খেলোয়াড়দের জানতে হবে। খেলোয়াড়দের তাঁকে বুঝতে হবে। এটা দুই পক্ষের মধ্যে বোঝাপরা ব্যতীত এটা হবে না। আমি এটা আগেও দেখেছি। ২০০৬-২০০৮ সালে যখন গ্রেগ চ্যাপেল কোচ ছিলেন, আমি দেখেছি। পুরো ড্রেসিং রুম বিধ্বস্ত হওয়ার কারণ ছিল যে খেলোয়াড়রা দোষী করা শুরু হল কীভাবে মিডিয়া এত কিছু জানল?

ভারতীয় ক্রিকেটারেদর ভাজ্জির বার্তা, সমস্যাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নাও। কেন এত সমস্যা হচ্ছে। প্রতিটা বাড়িতে ঝগড়া হয়, কিন্তু সেগুলো বাইরে আসা উচিত নয়। গত ৬-৮ মাসে অনেক কথা আমরা শুনছি। যদি অজিত আগরকর আজ বলেন যে ড্রেসিংরুমের খবর কোনও ক্রিকেটার নয়, কোচ ফাঁস করছেন বাইরে তাহলে কী হতে পারে।

সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই বিতর্কে জেরবার ভারতীয় ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য এরইমধ্যে আগামীকাল থেকে কলকাতায় ভারতীয় দলের শিবির শুরু হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+