Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বকাপ জিতলে বিরাট পুরস্কার মূল্য অপেক্ষা করছে স্মৃতি-হরমনপ্রীতদের জন্য, কী ভাবনা বিসিসিআইয়ের?

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। যদি তাঁরা কাপ জিততে পারে, তাহলে পুরুষ দলের সমান অর্থ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই। অর্থাৎ ভারতীয় দল জিতলেই ১২৫ কোটি টাকা পুরস্কার পেতে চলেছে বোর্ডের তরফে।

এদিন রবিবার আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। এই ম্যাচটি হরমনপ্রীত কউরদের কাছে ইতিহাস গড়ার পাশাপাশি রেকর্ড-ব্রেকিং পুরস্কার জয়ের সম্ভাবনার ম্যাচও। উঠতি ক্রিকেটারদেরও আর্থিক কষ্টের মধ্যে দিয়েই উঠে আসতে হয়। সেক্ষেত্রে এই পুরস্কার মূল্য অনেক সহায়ক হতে পারে। ঘরোয়া ক্রিকেটে নতুন উন্মাদনা তৈরি করতে পারে যে মেয়েরাও জাতীয় দলে খেললে আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারেন।

জানা গিয়েছে, বিসিসিআই হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দলকে পুরুষ দলের সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার কথা ভেবেছে। এই পদক্ষেপ ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত হবে।

এর আগে ম্যাচ ফি-এর ক্ষেত্রে পুরুষ ও নারী ক্রিকেটে সমান বেতনের নীতি গ্রহণ করেছিল বিসিসিআই। এখন তাঁরা পারফরম্যান্স-ভিত্তিক পুরস্কারের ক্ষেত্রেও একই নীতির কথা বিবেচনা করেছে।

বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্তা নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, "বিসিসিআই পুরুষ ও নারীদের জন্য সমান বেতন দেয়। তাই আলোচনা চলেছে যে, যদি আমাদের মেয়েরা বিশ্বকাপ জেতে, তবে পুরস্কারের পরিমাণ পুরুষ দলের বিশ্ব জয়ের পুরস্কারের চেয়ে কম হবে না।"

গত বছর রোহিত শর্মার দল টি২০ বিশ্বকাপ জেতার পর বিসিসিআই পুরো স্কোয়াড (খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সহ) এর জন্য ১২৫ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। মহিলা দল জিতলে তাদের জন্যও অনুরূপ ঘোষণা তাদের সাফল্য এবং ভারতীয় ক্রিকেটে তাদের অবদানের এক অভূতপূর্ব স্বীকৃতি হবে।

২০১৭ সালে লর্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে হৃদয় ভেঙেছিল ভারতীয় নারী দলের। সেই বেদনা সত্ত্বেও, প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছিল এবং কোচিং ও সাপোর্ট স্টাফদেরও তাঁদের প্রচেষ্টার জন্য স্বীকৃতি জানানো হয়েছিল।

আট বছর পর, এবার সম্ভাব্য পুরস্কারও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এবার যদি ভারতীয় নারীরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারে, তাহলে প্রত্যেক ক্রিকেটারের পুরস্কারের অর্থ দশগুণ বেড়ে যেতে পারে, যা এক নতুন যুগের সূচনা করবে।

হরমনপ্রীতের নেতৃত্বে এবং স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের মতো তারকা পারফর্মারদের উজ্জ্বল প্রদর্শনে ভারতীয় দল দেশবাসীর মন জয় করেছে। রবিবার একটি জয় শুধু ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপাই আনবে না, বরং খেলাধুলোয় মেয়েদের সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করবে। তাই ট্রফি জয়ের অপেক্ষায় গোটা দেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+