ভারতের এশিয়া কাপের দলে পরিবর্তন, চোট পাওয়া জাডেজার জায়গা সুযোগ পেলেন তারকা অল-রাউন্ডার
ভারতের এশিয়া কাপের দলে পরিবর্তন, চোট পাওয়া জাডেজার জায়গা সুযোগ পেলেন তারকা অল-রাউন্ডার
এশিয়া কাপ ২০২২-এ ভারতের দলে এল পরিবর্তন। হাঁটুতে চোট পেয়ে চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্ত হিসেবে বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমিটি বেছে নিল অক্ষর প্যাটেলকে। জাডেজার মতোই বাম হাতে বোলিং এবং ব্যাটিং করেন জাডেজা। ফলে এই পরিবর্তনকে বলাই যায় লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট।

এশিয়া কাপের দল নির্বাচন করার সময়ে স্ট্যান্ড বাই হিসেবে যে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছিল বিসিসিআই, তাঁদের মধ্যেই ছিল অক্ষর প্যাটেলের নাম। সেই স্ট্যান্ড বাই ক্রিকেটারদের মধ্যেই বেছে নেওয়া হয় অক্ষরকে।
চলতি এশিয়া কাপে প্রথম দুই ম্যাচেই খেলেছেন রবীন্দ্র জাডেজা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে অনবদ্য ৩৫ রানের ইনিংস খেলেন জাডেজা যা ভারতীয় দলকে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জিততে সাহায্য করে। এক দিক থেকে পরের পর উইকেট যখন পড়ছিল তখন জাডেজা একটা দিক সামনে দাঁড়িয়েছিলেন। যদিও শেষ ওভারে তিনি আউট হল ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে। তবে, ততক্ষণে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয়ের জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ওই ম্যাচে ৫৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন জাডেজা। যদিও এই ম্যাচে দুই ওভার হাত ঘুরিয়ে উইকেট পাননি।
হংকং-এর বিরুদ্ধে ব্যাট হাতে নামতে না হলেও ৪ ওভার বোলিং করেন। ৪ ওভারে ১৫ রান খরচ করে ১ উইকেট তিনি সংগ্রহ করেন।
হাঁটুর জয়েন্টে এই প্রথম চোট পেলেন না জাডেজা। ডান পায়ের হাঁটুর সমস্যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও তিনি খেলতে পারেননি। এই মুহূর্তে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আশা করা যায় অস্ট্রেলিয়ার মাটিতে দুই মাসের কম সময়ে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications