AUS vs IND: কিংবদন্তির পায়ে লুটিয়ে পড়লেন নীতীশের বাবা, পেলেন গাভাসকরের বিরাট সার্টিফিকেট, দেখুন ভিডিও
শনিবার মেলবোর্নে শতরান করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি। শুধু নীতীশই নন একইসঙ্গে চর্চায় তাঁর পরিবারের সদস্যরাও। এমসিজিতে ছেলের শতরানের পর বাবা মুত্যালা রেড্ডির কান্না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এরপর থেকেই নীতীশের বাবা এবং তাঁর পরিবারের সদস্যরা চলে এসেছেন ফোকাসে।
মেলবোর্নে মুত্যালা রেড্ডির আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে কিংবদন্তি সুনীল গাভাসকরের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ককে সামনে পেয়েই তাঁর পায়ে লুটিয়ে পড়েন নীতীশের বাবা। আবেগ ধরে রাখতে পারেননি মুত্যালা রেড্ডি। স্বভাবতই অস্বস্তি পড়েন গাভাসকর। তবে নীতীশরের বাবাকে গর্বিত করলেন সানি।

এখানেই থেমে না থেকে গাভাসকর আরও বলেন, আমি জানি নীতীশকে ক্রিকেটার তৈরি করার জন্য আপানাকে (নীতীশের বাবা) অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যখন মা-বাবা ত্যাগ করে, তারপর ছেলে মেয়েরা যখন সফল হয়, সেই সময় আনন্দের সঙ্গে অনেক গর্ব হয়। আপনাদের সঙ্গেও সেটা হয়েছে।
এর পাশাপাশি গাভাসকর উল্লেখ করেন, নীতীশের শতরান করার সময় আমি ধারাভাষ্য করছিলমা । আমারও খুব আনন্দ হচ্ছিল। মাঝে মধ্যে খুব দুঃখও হয় যখন আমাদের দেশের প্রতিভাবান ক্রিকেটাররা ক্রিকেটাররা ভুল করে উইকেট দেয়। সুন্দরের সঙ্গে ভালো ইনিংস গড়েছিল নীতীশ। আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হল নীতীশের মানসিকতা। ওয়াশিংটনের সঙ্গে ওর জুটিটা অনবদ্য।
A father's pride, a son's resolve! 💙#NitishKumarReddy's father, #MutyalaReddy shares an emotional journey, as #RaviShastri & #SunilGavaskar hail the grit, character & sacrifices behind the glory! 🫡💪🏻#AUSvINDOnStar 👉 4th Test, Day 4, LIVE NOW! pic.twitter.com/fLK7rWvSOd
— Star Sports (@StarSportsIndia) December 29, 2024
মেলবোর্নের মাঠে শতরান করলেন নীতীশ কুমার রেড্ডি, গ্যালারিতে আবেগে-উচ্ছাসে ভাসেন তাঁর পিতা মুত্যালা রেড্ডি । আজ যে নীতীশ যে উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন তার নেপথ্যেরে সেনানী হলেন মুত্যালা রেড্ডি , অনেক আত্মত্যাগ পরিশ্রমের মধ্যে দিয়ে তিল তিল করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছেন। টিভির পর্দায় নয় ছেলের অনন্য কীর্তির সাক্ষী থাকলেন বাবা গ্যালারিতে বসেই।
নীতীশের বোন তেজ্স্বী রেড্ডি বলেন, আমাদের সম্পর্ক টম অ্যান্ড জেরির মতোই। আমরা সব সময় একে অপরের সঙ্গে খুনসুটি করি মজা করি। দাদার জন্য আমাদের খুবই গর্ব হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications