Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: কপিলের কীর্তি ভেঙে নয়া রেকর্ড বুমরাহর, ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চেপে ধরল ভারত

AUS vs IND: ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন আজ। প্রথম সেশনে বৃষ্টির কারণে মাত্র চার ওভার খেলা হয়েছিল। লাঞ্চের পর খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে অজিদের লিড ছিল ১৮৫ রানের। আজ আর বৃষ্টি না হলে বা আলোর অভাব দেখা না দিলে ৭৩ ওভারের খেলা হওয়ার কথা। এরই মধ্যে কপিল দেবের নজির ভেঙে দিলেন জসপ্রীত বুমরাহ।

AUS vs IND

বিদেশে গিয়ে ওই দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট উইকেট দখলের নজির এতদিন ছিল কপিল দেবের দখলে। কপিল অস্ট্রেলিয়ায় ১১টি টেস্টে ২১ ইনিংসে ৫১টি উইকেট দখল করেছিলেন। বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন ১০ নম্বর টেস্টে।

২০ ইনিংসে হাত ঘুরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্টে বুমরাহ ৫২টি উইকেট ঝুলিতে পুরে ফেলেছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে উসমান খোয়াজা (৭ বলে ৮)-কে আউট করে কপিলের ৫১ উইকেটের নজির স্পর্শ করেন ভারতের সহ অধিনায়ক।

এরপর সপ্তম ওভারের প্রথম বলেই মার্নাস লাবুশেনকে সাজঘরে ফেরান বুমরাহ। লাবুশেন তিনে নেমে ৯ বলে ১ রান করে কট বিহাইন্ড হন। এই উইকেটটিই কপিলের রেকর্ড ভাঙতে সাহায্য করে বুমরাহকে। উল্লেখ্য, ইশান্ত শর্মা ইংল্যান্ডে ১৫টি টেস্টের ২৪ ইনিংসে মোট ৫১টি উইকেট নিয়েছেন।

ফলে অস্ট্রেলিয়ার মাটিতে যেমন টেস্টে বুমরাহই ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট দখলের নজির গড়লেন, তেমনই দেশের বাইরের কোনও দেশে টেস্টে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ডটিও বুমরাহ করায়ত্ত করে ফেললেন।

এদিকে, দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা যেভাবে চেপে ধরেছেন অজি ব্যাটারদের তাতে তা মেলবোর্ন টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়ানোর বড় রসদ হতে চলেছে। ১১ ওভারের মধ্যে ৩৩ রানে অস্ট্রেলিয়ার অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে চলে গিয়েছে।

১১ রানে প্রথম, ১৬ রানে দ্বিতীয় ও তৃতীয়, ২৮ রানে চতুর্থ ও ৩৩ রানে পঞ্চম উইকেটের পতন ঘটেছে। মনে রাখতে হবে, জশ হ্যাজলউড কাফ স্ট্রেইনের কারণে ছিটকে গিয়েছেন। ফলে আবহাওয়ার বাধা না থাকলে ব্রিসবেনে ভারত স্মরণীয় জয় ছিনিয়ে নিতে মরিয়া চেষ্টা চালাতেই পারে।

নাথান ম্যাকসুইনি (২৫ বলে ৪) ও মিচেল মার্শ (১৩ বলে ২) আকাশ দীপের বলে কট বিহাইন্ড হন। স্টিভ স্মিথ ৫ বলে ৪ রান করে কট বিহাইন্ড হন মহম্মদ সিরাজের বলে। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়ার স্কোর ১২ ওভারে ৫ উইকেটে ৩৯। পাঁচে নামা ট্রাভিস হেড ১৩ ও অ্যালেক্স ক্যারি ২ রানে অপরাজিত। অজিরা এগিয়ে ২২৪ রানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+