Asian Games 2023: ফেভারিট হলেও ভারতীয় দলকে সতর্ক বার্তা পাঠালেন মিতালি রাজ
বৃহস্পতিবার থেকে এশিয়ান গেমসে অভিযান শুরু করছে ভারতী। মহিলা ক্রিকেট দল। কমনওয়েলথ গেমসে একটুর জন্য সোনার পদক হাতছাড়া হয়েছে। সেই আক্ষেপ এশিয়ান গেমসে রাখতে চান না হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। সোনার পদক নিয়ে দেশে ফেরাই লক্ষ্য ভারতীয় মহিলা ব্রিগেডের। এশিয়ান গেমসে পুরুষদের বিভাগে দ্বিতীয় সারির দল পাঠালেও মহিলাদের ক্ষেত্রে এক নম্বর দলই পাঠানো হয়েছে।
ভারতীয় মহিলা দলকে ঘিরে প্রত্যাশার পারদও এবার বেশি। কয়েকমাস আগে অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তিতাস সাধুর মতো সেই দলের কয়েকজন সদস্যাকে এবার এশিয়ান গেমসের দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। এবার এশিয়াডে সোনার পদকের দৌড়ে সকলের থেকে এগিয়ে ভারত। ফেভারিট হলেও হরমনপ্রীত, স্মৃতিদের সতর্ক করছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।

এশিয়ান গেমস শুরুর আগে ভারতীয় দলের সদস্যাদের বিশেষ বার্তা দিয়েছেন মিতালি রাজ। প্রাক্তন এই ক্রিকেটার বলছেন, 'শ্রীলঙ্কা এবং পাকিস্তান ক্রিকেটের উত্থানও আমরা দেখছি। ওরা কিন্তু ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান অনেক আত্মবিশ্বাস নিয়েই নামবে এশিয়ান গেমসে। আমরা ফেভারিট হলেও, প্রতিদ্বন্দ্বিতা খুব ভালো হবে হবে।'
মহিলা ও পুরুষ দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলতে নামবে। স্মৃতি মান্ধানা-রিচা ঘোষদের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর আয়োজিত হবে।অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। পাশাপাশি দলের ওপেনার স্মৃতি মান্ধানা সহ অধিনায়কের পদে থাকবেন। দলে রয়েছেন জেমিমা রডরিগস, শেফালি বর্মা, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ সহ অন্য তারকা ক্রিকেটার এই দলে রয়েছেন
📸 📸: A few snaps from the Indian Women's team camp at NCA, Bengaluru as preparation for the upcoming Asian Games.
— BCCI Women (@BCCIWomen) September 16, 2023
The players are fine tuning their skills for this prestigious event.#AsianGames | #TeamIndia pic.twitter.com/xAEDfrgfYB
ভারতের স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ। এশিয়ান গেমস থেকে শক্তিশালী একটা কম্বিনেশন তৈরি্ করাই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। এই প্রসঙ্গে মিতালি রাজ বলেন, 'আমাদের দলে বেশ কিছু তরুণ মুখ থাকলেও ওদের অভিজ্ঞতাও কম নয়। কয়েকজন সিনিয়রও থাকছে। জুনিয়রদের কাছে এটাই সেরা সুযোগ নিজেদের প্রতিষ্ঠিত করার।' মহিলাদের এই টুর্নামেন্ট ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে।

এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট ইভেন্টে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত কোয়ার্টার ফাইনাল খেলবে ২১ সেপ্টেম্বর। ওইদিনই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। মহিলা ক্রিকেটে দুটি সেমিফাইনাল রয়েছে ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। ওইদিনই হবে ফাইনাল ম্যাচ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications