Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ashwin Retires: কুম্বলে বনাম অশ্বিন! ভারতের সেরা স্পিনার কে? দেখে নিন দুই বোলারের পরিসংখ্যান

বেদী-চন্দ্রশেখর-প্রসন্ন থেকে অনিল কুম্বলে। ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি স্পিনারদের সংখ্যা কম নয়। সেই তালিকায় নিজেকে যুক্ত করেছেন রবিচন্দ্রন অশ্বিনও। সাম্প্রতিক সময়ে বার বারই অনিল কুম্বলে এবং অশ্বিনের মধ্যে তুলনা চলে আসে। কুম্বলে-হরভজনের অবসরের পর থেকে ভারতীয় স্পিন আক্রমণকে নেতৃত্ব দিতে শুরু করেন তামিল স্পিনার। বুধবার ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনে দিলেন অশ্বিন।

অশ্বিনের অবসরের সঙ্গে সঙ্গেই আরও একবার তাঁর সঙ্গে কুম্বলের তুলনা টানা শুরু হয়ে গেল। পরিসংখ্যান বলছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীর নাম অনিল কুম্বলে। ৫৩৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন। কিন্ত শুধু মাত্র একটা পরিসংখ্যান দিয়ে দুই স্পিনারের তুলনা করলে ভুল হয়ে যাবে। কুম্বলে যেমন নিজের কেরিয়ারে একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন তেমনই অশ্বিনও বল হাতে কিংবদন্তি কুম্বলের রেকর্ড ভেঙে তৈরি করেছেন নতুন নজির।

প্রথমেই আসা যাক পরিসংখ্যানে। টেস্টে কুম্বলের উইকেট সংখ্যা ৬১৯, ওডিআইতে উইকেট পেয়েছেন ৩৩৭ টি২০-তে পেয়েছেন ৫৭ উইকেট। সব কিছু যোগ করলে কুম্বলের আন্তর্জাতিক উইকেট সংখ্যা হয় ৯৫৬। সেখানে অশ্বিন টেস্টে ৫৩৭টি, একদিনের ক্রিকেটে ১৫৬টি এবং টি২০ ক্রিকেটে ৭২টি উইকেট সংগ্রহ করছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৭৬৫। অর্থ্যাত আন্তর্জাতিক উইকেট সংখ্যার নিরিখে এগিয়ে কুম্বলে।

ভারতের মাটিতে টেস্টে উইকেট প্রাপ্তির নিরিখে কুম্বলের থেকে এগিয়ে অশ্বিন। ভারতের মাটিতে টেস্টে কুম্বলে ৩৫০টি উইকেট পেয়েছেন, অন্যদিকে অশ্বিনের উইকেট সংখ্যা ৩৫৪। এবার ভারত থেকে নজর রাখা যাক এশিয়াতে। এই ক্ষেত্রেও এগিয়ে অশ্বিন। এশিয়া মহাদেশে টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা ৪২০। সেখানে একটি উইকেট কম পেয়েছেন কুম্বলে। তঁার উইকেট সংখ্যা ৪১৯।

ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বাধিকবার ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে দুই স্পিনার একই বিন্দুতে। দুই জনেই ৩৫ বার করে ৫ উইকেট পেয়েছেন। দুই জনের ক্ষেত্রে আরও একটি মিল আছে। দুই স্পিনারই ১০ বার করে টেস্টে ম্যাচের সেরা হয়েছেন।

নিছক পরিসংখ্যান দিয়ে অশ্বিন-কুম্বলের গভীরতাকে মাপা ভুল হবে। কারণ দুই স্পিনারের ভারতীয় ক্রিকেট অবদান অনস্বীকার্য। দুই জনেই কঠিন সময়ে বল হাতে জ্বলে উঠে ভারতকে অনেক ম্যাচের বৈতরণী পার করতে সাহায্য করেছেন। অশ্বিন শুধু বল হাতেই নয় ব্যাট হাতেও ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা পালন করেছেন। বোলার হিসেবে পরিসংখ্যানে কৃতিত্বে অশ্বিনের থেকে কিছুটা এগি্য়ে থাকবেন কুম্বলে। কিন্তু দিনের শেষে দুই জনকেই ভারতীয় ক্রিকেট মনে রাখবে একজন কিংবদন্তি হিসেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+