Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ashes 2023: লাবুশেনের পর স্মিথ, ওভালের সাজঘরে এলেই ঘুমিয়ে পড়ছেন অজি ক্রিকেটাররা

ওভালের সাজঘরে ঘুম রহস্য। লন্ডনের কেনিংটন ওভালে মাঠে খেলতে এলেই ঘু্মিয়ে পড়ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। জুন মাসে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাট করতে নামার আগে মার্নাস লাবুশেনের ঘুমিয়ে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার অ্যাশেজে একই ঘটনা ঘটল। ক্রিকেটার বদলে গেলেন।

বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে অ্যাশেজের শেষ ম্যাচ। প্রথম দিনেই উত্তেজনার সব মশলা মজুত ছিল। প্রথম দিনের খেলা থেকেই আভাস পাওয়া যাচ্ছে শেষ ম্যাচ কতটা টান টান হতে চলেছে। কিন্তু তীব্র উত্তেজনার মাঝে মজার উপদানও আছে। তীব্র চাপের মুখে যা কিছুটা হাসির উপাদান যোগায়।

স্মিথ

ফের চর্চায় ম্যাচ চলাকালীন অজি ক্রিকেটারদের ঘুম। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ চলাকালীন সাজঘরেই ঘুমিয়ে পড়েছিলেন মার্নাস লাবুশেনে। এবার সেই একই কাণ্ড ঘটালেন স্টিভ স্মিথ। লন্ডনের কেনিংটন ওভালের সাজঘরে ব্যাট করতে নামার আগের ঘুমে আচ্ছন্ন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক। স্মিথের ঘুমের ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।


এরআগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে একই ঘটনা ঘটান লাবুশেনে। সেই ম্যাচে তিনে ব্যাট করতে নামার কথা মার্নাস লাবুশেনের। দেখা যায়, যে সময় ওয়ার্নার আউট হলেন তখন চোখ লেগে গিয়েছে লাবুশেনের। সম্ভবত গ্যালারিতে দর্শকদের চিৎকারে ঘুম ভাঙে তাঁর। দেখেন ওয়ার্নার আউট। লাফিয়ে উঠে ঘুমঘুম চোখেই খেলতে নামেন বিশ্বের ১ নম্বর ব্যাটার।

লাবুশেন অবশ্য মাঠে নামতে দেরি করেননি। দ্রুত ব্যাট, হেলমেট, গ্লাভস নিয়ে মাঠে নেমে পড়েন। ওয়ার্নার সাজঘরের সিঁড়িতে ওঠার সময়ই নেমে আসেন তিনি। তাঁর এই ঘুমিয়ে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকী আইসিসিও শেয়ার করেছিল। লাবুশেনে এবং স্মিথের ঘুমের ছবি একসঙ্গে শেয়ার করে ক্রিকেট অস্ট্রেলিয়াও সমাজ মাধ্যমে লিখেছ, 'কিছুতো একটা আছে ওভালের সাজঘরে।'


ওভালে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে প্রথম দিনের শেষে ১ উইকেটে ৬১ রান করেছে অস্ট্রেলিয়া। এখনও ইংল্যান্ডের চেয়ে ২২২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্মিথের ব্যাটের দিকে তাকিয়ে অজি শিবির।

স্মিথ

ইতিমধ্যেই অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। সিরিজ়ে ২-১ এগিয়ে তারা। পঞ্চম টেস্ট জিতে সিরিজ় জিততে চান প্যাট কামিন্সেরা। অন্যদিকে সিরিজ় সমতা ফেরানো লক্ষ্য় বেন স্টোকসের ইংল্যান্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+