কাশ্মীর ইস্যুতে মুখ খুলে বিতর্ক তৈরি করলেন সরফরাজ
বিতর্ক যেন পিছু ছাড়ে না সরফরাজ আহমেদকে। এবার ভারতের জম্মু-কাশ্মীরে বহু বছর ধরে চলে আসা ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না সরফরাজ আহমেদকে। এবার ভারতের জম্মু-কাশ্মীরে বহু বছর ধরে চলে আসা ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের সময় থেকেই পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া কাপ্তান সরফরাজের খারাপ সময় যেন শুরু হয়েছে। বিশ্বকাপে ১৬ জুন ভারতের বিরুদ্ধে মহারণে ম্যাচের মাঝে হাই তুলে পাক ফ্যানেদের জনরোষের মুখে পড়েছিলেন। এবার কাশ্মীর নিয়ে মন্তব্য করতে গিয়ে বেকায়দায় পড়লেন সরফরাজ।
সোমবার পবিত্র ঈদ উৎসবের দিন কাশ্মীর ইস্যু নিয়ে সরফরাজ বলেন,'ঈশ্বরের কাছে কাশ্মীরের ভাইদের জন্য দুয়া করি। আমার দেশ কাশ্মীরি ভাইদের পাশে রয়েছে। ওদের মঙ্গল হোক। কঠিন সময় ঈশ্বর যেন ওদের রক্ষা করেন। ' জম্মু-কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের পর সরফরাজের এই মন্তব্যকে ভালো চোখে দেখেনি ভারতীয় নেটিজেনরা। তারা সোশ্যাল মিডিয়ায় পাক ক্রিকেটারের মন্তব্যের প্রতিবাদ করে সমালোচনা করেছেন।
প্রসঙ্গত সরফরাজই প্রথম নন, ওয়াঘার ওপারে কাশ্মীর ইস্যুতে মন্তব্য করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিও। তিনি বলেন, ' কাশ্মীরিদের অধিকার ফিরিয়ে দেওয়ার কাজটা, রাষ্ট্রসংঘেরই করা উচিত ছিল। রাষ্ট্রসংঘ কী এতদিন ঘুমোচ্ছিল!' আফ্রিদির পর এবার আর্টিকেল ৩৭০ নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্ক তৈরি করলেন সরফরাজ আহমেদ।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications