Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: চমক দিয়েই রোহিতদের টি২০ বিশ্বকাপের জার্সির উন্মোচন, গৈরিকীকরণ নিয়ে শুরু বিতর্ক

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতেও গৈরিকীকরণ। দল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হল রোহিত-হার্দিকদের বিশ্বকাপের জার্সি। সোমবার ভারতীয় দলের কিট স্পনসর অ্যাডিডাসের পক্ষ থেকে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের জার্সি উন্মোচন করা হয়েছে। জার্সি উন্মোচনের পদ্ধতি যদি এক নম্বর চমক হয় তবে জার্সির রঙ বিন্যাসও চমকে দেওয়ার মতোই।

গত ২৪ ঘণ্টা ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি জার্সির ছবি ভাইরাল হয়েছিল। জল্পনার অবসান হল সোমবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া জার্সিটি বিশ্বকাপে ভারতীয় দলের জন্য চূড়ান্ত হয়েছে। একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে হেলিকপ্টার করে জার্সিটি প্রকাশ্যে এসেছে। মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রোহিত, জাদেজাদের। কিট স্পনসরদের পক্ষ থেকে লেখা হয়েছে ওয়ান জার্সি, ওয়ান নেশ‌ন।

T20 World Cup

গাঢ় নীল রংয়ের জার্সি আর জার্সির দুটো হাতা গেরুয়া রংয়ের। জার্সির দুই পাশে গেরুয়া রংয়ের স্ট্রাইপ দেওয়া। জামার হাতার নিচের দিকে রয়েছে নীল রং। জার্সির গলায় রয়েছে ত্রিরঙা। ভারতীয় দলের লোগোর উপর একটা স্টার দেওয়া। জার্সির ছবি সামনে এসেছে সেখানে নেই টি-২০ বিশ্বকাপের লোগো। জার্সির কাঁধে রয়েছে সাদা স্ট্রাইপ।

২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের সময় যেই অনুশীলনের জার্সি এনেছিল বিসিসিআই সেটা ছিল গেরুয়া রঙের। এবার শুধু অনুশীলন জার্সি নয় মূল জার্সিতে গেরুয়া রঙের আধিক্য রয়েছে। এই জার্সি ২০১৯ সালে একদিনের বিশ্বকাপ জার্সির সঙ্গে কিছুটা হলেও সমতুল্য। সেই নীল এবং গেরুয়ার মেলবন্ধন । অনেকে আবার সমাজমাধ্যমে লিখেছে যে ভোটের মুখে ভারতীয় জার্সিতেও গৈরিকীকরণ? সামনের দিকে নীল রঙের মধ্যে কমলায় লেখা 'ইন্ডিয়া'।

২০২৩ সালে ফাইনাল থেকে অস্ট্রেলিয়ার কাছে হেরে আসা অনেকেই এখনও মেনে নিতে পারেননি। এইবার কি রোহিতরা পারবে আবার বিশ্বে সেরা দল হতে ? চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+