বিরাটের চেয়ে উন্নত ক্রিকেটার হওয়ার প্রতিভা পাকিস্তানে রয়েছে, প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্য
বিরাটের চেয়ে উন্নত ক্রিকেটার হওয়ার প্রতিভা পাকিস্তানে রয়েছে, প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্য
নিজের মন্তব্যের জন্য সোশ্য়াল মিডিয়ায় বারেবারেই চর্চার মুখে পড়েন আব্দুল রাজ্জাক। শেষবার বুমরাহকে নিয়ে মন্তব্য করে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের রোষানলের মুখে পড়েছিলেন। এবার টেস্ট ও ওডিআই ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটমস্যান বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করে বসলেন রাজ্জাক।
| |
প্রাক্তন পাক অলরাউন্ডারের মন্তব্য
ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে রাজ্জাক বলেছেন, 'বিরাট দারুণ ক্রিকেটার। ওর ক্রিকেট স্কিল নিয়ে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। কিন্তু বিরাট অনেক লাকি।'
রাজ্জাকের যুক্তি কী?
রাজ্জাক আরও বলেছেন, 'বিসিসিআই ওকে অনেক সার্পোট করে। যেকোন ক্রিকেটার বোর্ডের থেকে এমন সুযোগ-সুবিধে পেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে এমন উচ্চতায় মেলে ধরতে পারবে।'এখানেই না থেমে রাজ্জাক জুড়েছেন, 'আমার মনে হয়, পাকিস্তানেও এমন প্রতিভা রয়েছে যারা সঠিকভাবে সুযোগ সুবিধে পেলে কোহলির চেয়েও ভালো মানের ক্রিকেটার হতে পারে। আমাদের ক্রিকেট সিস্টেমের গোড়ায় গলদ রয়েছে। সিস্টেম প্রতিভা বেছে নিয়ে তাঁদের যত্ন নেয় না।'
|
বিরাটের ধারেকাছে কে আছেন
ক্রিকেট বিশ্লেষকরা অনেকেই মনে করেন, সঠিক টেম্পারমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে গেলে ভবিষ্যতে পাকিস্তানের বাবর আজম বিরাট কোহলির মতো দেশের হয়ে দীর্ঘদিন ধরে বড় রান হাঁকিয়ে যেতে পারেন। উল্লেখ্য আইসিসি'র টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন বাবর আজম।
এর আগে বুমরাহকে নিয়ে যা বলেছেন রাজ্জাক
গত বছর এক ইউটিউব শোয়ে রাজ্জাক বলেছিলেন, 'এখনও খেলা চালিয়ে গেলে অনায়াসেই ভারতের জসপ্রীত বুমরাহের বোলিংয়ের বিরুদ্ধে সামলে নিতে পারতাম।' সাক্ষাৎকারে বুমরাহকে 'বেবি বোলার' বলে মন্তব্য করেন রাজ্জাক। ম্যাকগ্রা, আক্রম, শোয়েবদের কাছে বুমরাহ অনেক শিশু এমন মন্তব্যই করেন রাজ্জাক। যারপর ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, আকাশ চোপড়ারা সোশ্য়াল মিডিয়ায় রাজ্জাককে এক হাত নিয়েছিলেন।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির












Click it and Unblock the Notifications