অনুব্রতর সামনেই তাঁর মিমিক্রি, 'পাঁচনে' হেসে খুন কেষ্ট
সোশাল মিডিয়ায় চোখ বন্ধ করে আপনি যদি তাঁর কথা শোনেন মনে হবে এ অনুব্রত মণ্ডল। কিন্তু না, ইনি সাজিদ।খান। আহা , বলিউডের নয়। ইনি খোদ অনুব্রত মন্ডলের দেশেরই যুবক। বীরভূমে তৃণমূল কংগ্রেসের নায়ককে দিনের পর দিন নকল করে চলেছেন তিনি। এবার সাজিদ তা করে।দেখালেন খোদ অনুব্রতর সামনে। তা দেখে হেসেই খুন তৃণমূল নেতা।

এর আগে একবার তাঁর বক্তব্যের সঙ্গে নিজের প্রশ্ন বসিয়ে ভিডিও রোস্ট করে রীতিমতো গ্রেফতার হয়েছিলেন এক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু সাজিদ সে সব করেননি। অনুব্রত যেমন করে কথা বলেন ঠিক তার নকল করে ছাড়েন ইউটিউবে , ফেসবুকে। তা ভাইরাল বহু দিন ধরেই। এই।দুনিয়ায় বেশ পরিচিত সাজিদ। এতদিন যাকে নিয়ে এই কান্ড করে এসেছেন তাঁর সামনেই তাঁর মিমিক্রি করে দেখালেন তিনি। সাহস আছে বলতে হবে ছেলের। আর তা দেখে বেজায় খুশি অনুব্রত মণ্ডল। বোলপুরে অনুব্রত মণ্ডলের কার্যালয়ে দেখা এমন দৃশ্যই। এই ভিডিও এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল। সাজিদ খানের বাড়ি বোলপুরের কাশীপুরে। কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছিলেন টিকটক দিয়ে। তার মাধ্যমেই প্রচুর মানুষের মন জয় করে নেন সাজিদ। এরপর শুরু হয় অনুব্রতকে মিমিক্রি। নেতার বিভিন্ন ভাষণের অডিয়ো নিজের মুখে বসিয়ে একের বানাতেন ভিডিও। সোশ্যাল মাধ্যমে তা লাইক, শেয়ারের ঝড় তোলে। একসময় বন্ধ হয় টিকটক। ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেন। এখন তাঁর ৭২ হাজারের উপরে তাঁর সাবস্ক্রাইবার। অনুব্রত ছাড়াও নানা কন্টেন্ট বানান তিনি। তবে অনুব্রতর ভিডিও তাঁর হিট বেশি। সাজিদ একটি বিশেষ কারণে অনুব্রত মণ্ডলের দফতরে এসেছিলেন। অনুরোধ আসে নেতার মিমিক্রি করে দেখানোর। অনুব্রত মণ্ডলের অফিসের এক চেয়ারে বসে সাজিদ দেখাতে শুরু করেন তাঁর খেল। অনুব্রতর একের পর এক হিট 'ডায়লগ' বলে যান। হেসে ওঠেন অনুব্রত। যা সচরাচর দেখা যায় না তাঁকে।
যার মুখ দিয়ে 'গুড় বাতাসা', 'চরাম চরাম', 'পাচন' 'ভয়ঙ্কর দাওয়াই শোনা যায় তিনি হেসে কাত। কেষ্টর সামনে বসে তাঁকে নকল করার সাহস সত্যি কেউ আগে দেখায়নি। ছেলের এলেম যে আছে তা বলাই যায়।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications