সন্দেশখালি যাওয়ার ৬০ কিমি আগে কেন বিজেপি বিধায়কদের আটকানো হল, প্রশ্ন শুভেন্দু অধিকারীর
সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। সায়েন্দ সিটির কাছেই তাদের আটকে দেওয়া হল। বেলা একটার কিছু সময় পরে তাদের বাস আটকানো হয়। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে যাওয়া যাবে না। এই বার্তা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে।
বাসন্তী হাইওয়ে ওঠার আগে শুভেন্দু অধিকারীদের আটকে দিয়েছে পুলিশ। ৬০ কিলোমিটার দূরে কী করে পুলিশ আটকায়? সংবিধানের কোথায় লেখা রয়েছে এই বিষয়। প্রশ্ন করছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ।

বিশাল পুলিশ বাহিনী রাস্তায় মোতায়েন রয়েছে। ব্যারিকেড করে পুলিশ বাহিনী রাস্তা আটকে রেখেছে। গেলে তাদের উপর দিয়ে যেতে হবে। কার্যত এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। শুভেন্দু অধিকারীরা বাসের মধ্যে অপেক্ষা করছেন। বিজেপি বিধায়করা বাসের ভিতর স্লোগান দিচ্ছেন।
সন্দেশখালি এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। তাহলে এত আগে কেন বিজেপি বিধায়কদের আটকানো হবে? প্রশ্ন তুলেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভয় পেয়েছে। এমনই দাবি বিরোধী দলনেতার৷
হাইকোর্ট থেকে তাদের লিগাল টিম ওই এলাকায় আসছে। সংবিধান নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে। সংবিধানে কোথায় এইরকম বার্তা দেওয়া হয়েছে? জানার চেষ্টা করা হবে পুলিশের কাছে। এমনই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে।
৬৭ জন বিজেপি বিধায়ক সন্দেশখালি যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যপালকে কেবল সন্দেশখালি যেতে দেওয়া হয়েছে। কিন্তু কোনও রাজনৈতিক দলকে সেই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। বিজেপির বিধায়কদের যেতে দেওয়া হবে না।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications