তল্লাশির ৩ ঘণ্টা পার, শাহজাহান শেখের বাড়ি থেকে কী উদ্ধার করল ইডি
সাত সকালে সরবেড়িয়ার বেতাজ বাদশা শাহজাহান শেখের বাড়ি ঘিরে ফেলে ইডি। ১২৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হাজির হয়েছেন তাঁরা। দুটি তালা ভেঙে শাহজাহান শেখের বাড়ির ভেতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ৩ ঘণ্টা পার হয়ে গিয়েছে তল্লাশির। তারপরেও কিছু হাতে পায়নি ইডি।
তবে থামতে রাজি নন তদন্তকারীরা। তন্নতন্ন করে চলছে তল্লাশি। শেখ শাহজাহানের বাড়িতে আলমারি খুজে কোনও গুরুত্বপূর্ণ নথি পাননি। আলমারি কার্যত ফাঁকা তাতে জামাকাপড় আর বাসন পত্র ছাড়া আর কিছুই নেই, তিনটি ব্রিফকেসেও মেলেনি কিছুই।

ইডির উপরে হামলার ১৯ দিন পর ফের ইডি হাজির হয়েছে সরডিহায়। কলকাতার মানিকতলা থেকে চাবি বিক্রেতাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ইডির অফিসাররা। ন্যাজাট থানার পুলিশ তাঁদের সড়বেড়িয়া ঢোকার মুখে দাঁড় করায় এবং ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চায়। সেই সার্চ ওয়ারেন্ট দেখার পর দুই পুলিশকর্মী ইডির সঙ্গে যায় শাহজাহান শেখের বাড়িতে।
সেখােন কার্যত গোটা বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। যাতে আগের দিনের মতো কোনও ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে কাঁদানে গ্যাসের শেল থেকে শুরু করে পরিস্থিতি মোকাবিলার সব সরঞ্জাম সঙ্গে রেখেছিলেন তাঁরা। গোটা গ্রাম কার্যত ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শাহজাহান শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। ১৩ জন আধিকারিক রয়েেছন। পুরো ঘটনার ভিিডওগ্রাফি করা হচ্ছে। তল্লাশির ৩ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও কোনও কিছু হতে পাননি ইডির অফিসাররা। আলমারি খালি। তাতে জামাকাপড় ছাড়া আর কিছুই নেই। তিনটি ব্রিফকেস থেকেও কিছু মেলেনি। তদন্তকারীদের দাবি বাড়ি লোকেরা যাওয়ার সময় সব গুরুত্বপূর্ণ নথি িনয়েই গিয়েছেন। এদিকে শাহজাহান শেখের বাড়ির চারপাশেই রয়েছে তাঁর আত্মীয়দের বাড়ি। তাঁদের বাড়ি গিয়ে একটি চাবি চাইতে দেখা গিয়েছে তদন্তকারীদের। কি সেই চাবি সেটা স্পষ্ট করে এখনও বোঝা যাচ্ছে না। এখনও তল্লাশি জারি রেখেেছন তদন্তকারীরা।
এদিকে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী তরজা। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন শাসক দল এবং রাজ্য সরকার চাইছেন শাহজাহান শেখকে বাঁচাতে। শাহজাহান শেখের মতো বড় ক্রিমিনালকে আড়াল করে রাখছে সরকার। আর ইডি চাইছে তাকে ধরতে। সেকারণেই তাঁরা এবার কোমর কষে নেমেছে। ১৯ দিনে শাহজাহান শেখ তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছে বলে মনে করছেন তাঁরা। সেকারণেই কিছুই পায়নি এখনও তদন্তকারীরা।
ইডির উপরে হামলার ঘটনার পরেও কিন্তু অধরা শাহজাহান শেখ। প্রথমে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তিনি বাংলাদেশে পালিয়ে যাবেন। সেকারণে লুক আউট নোটিস জারি করে ইডি। তারপরে গ্রামের অন্যন্য নেতারাই জানায় শাহজাহান শেখ গ্রামেই রয়েছে। কিন্তু কোথায় রয়েছে সেটা স্পষ্ট করে এখনও জানায়নি তদন্তকারীরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications