Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trinamool Congress: ব্যবসায়ীকে অপহরণের ছক, চাওয়া হয় ২ কোটি মুক্তিপণ! ধৃত প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর

Trinamool Congress: প্রভাবশালী তৃণমূল নেতা তথা কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করল সিআইডি। বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। অপহরণ সংক্রান্ত অভিযোগে মিলনকে গ্রেফতার করে রাজ্য তদন্তকারী সংস্থা। শুধু অপহরণ নয়, আর্থিক প্রতারণারও অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে।

আর এরপরেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে সিআইডি। খোদ দলেরই কাউন্সিলারের বিরুদ্ধে এহেন অভিযোগে রীতিমত অস্বস্তিতে শাসকদল। যদিও এলাকার তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের দাবি, আগেই মিলন সর্দারকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও কড়া ভাষায় এই ইস্যুতে শাসকদল তৃণমূলকে (Trinamool Congress) আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

Trinamool Congress

জানা যাচ্ছে, উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী দেবব্রত দেকে অপহরণের ঘটনায় মিলন সর্দারের নাম সামনে আসে। একবার নয়, দু'বার ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। দেবব্রত ত্রিপুরায় থাকতেন। শহরে এসেছিলেন আত্মীয়ের সঙ্গে দেখা করতে। সেই সময় পার্কিং লট থেকে ব্যবসায়ী দেবব্রতকে অপহরণ করা হয় বলে অভিযোগ।

তদন্তকারী জানতে পারেন, ব্যবসায়ীকে অপহরণের সমস্ত পরিকল্পনার মধ্যে ছিল বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর। শুধু তাই নয়, তাঁর প্ল্যানিং'য়েই ওই ব্যবসায়ীকে খড়দা থানা এলাকার মধ্যেই বারাসতের একটি জায়গায় আটকে রাখা হয়। মুক্তিপণ হিসাবে দু'দফায় ২ কোটি ২৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ।

প্রথম দফায় ১ কোটি এবং দ্বিতীয়বারের জন্যে ১ কোটি টাকার বেশি চাওয়া হয় বলেও দাবি। চাঞ্চল্যকর এই অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে নেমে প্রভাবশালী তৃণমূল নেতা তথা কাউন্সিলর মিলন সর্দারের নাম সামনে আসে। আর এরপর রাতেই বাড়ির সামনেই থেকেই তাঁকে তুলে নিয়ে যান সিআইডির আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটাই তৃণমূলের সংস্কৃতি। কাএরজত দুর্নীতি একেবারে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। সব জায়গা থেকে কাটমানি-তোলাবাজির পর এখন অপহরণও করতে হচ্ছে বলে কটাক্ষ। যদিও মিলনকে আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের। সমাজ বিরোধী, দল বিরোধী কার্যকলাপের জন্যেই সরানো হয়েছে বলেও দাবি শাসকদলের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে।

বলে রাখা প্রয়োজন, এই ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং সিআইডি। তাদের জেরা করেই মিলনের নাম সামনে পান তদন্তকারী আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+