পরাজয়ের দায় নিয়ে অভিমানী আরাবুল, শীর্ষ নেতৃত্বের কাছে দায়িত্ব ছাড়ার আর্জি

'ভাঙড়ের দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে আমি তাকে সমর্থন করব' শীর্ষ নেতৃত্বের থাকে এমনই দাবি জানাল ভাঙড় বিধানসভার দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। নিজের বুথর হাত নিজের দল তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারেনি আরাবুল।

কার্যত ভাঙড়ের দায়িত্ব থেকে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে দাপুটে এই তৃণমূল নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি ভাঙড় বিধানসভার তৃণমূলের অবজারভার হিসাবে দায়িত্ব পান ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা।

West Bengal Panchayat Election Results 2023

সেই শওকাত মোল্লার কাছে এবার দলের ভালোর জন্য ভাঙড়ের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন দাপটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গড় দু'নম্বর ব্লকের হাতিশালায় একটি মিটিং হয় সেই মিটিংয়ে দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে এমনই প্রস্তাব রাখেন ভাঙ্গড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বলেন গণনা কেন্দ্রের মধ্যে সমর্থকদের যে সন্ত্রাস সেই সন্ত্রাস চোখের সামনে দেখেছি।

আইএসএফ কর্মী সমর্থকদের একটাই উদ্দেশ্য ছিল আরাবুল কে খুন করার। কিভাবে সেই সন্ত্রাসের হাত থেকে শওকত মোল্লা বাঁচিয়েছে আমাদেরকে আমি নিজে জানি। আমি চাই ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লা নিক। ভাঙড়ের মানুষ এমন সন্ত্রাস দেখেননি। ভাঙড়ের মানুষ শান্তি প্রিয় মানুষ।ভাঙড়ের শান্তি ফিরে আসুক।

মনোনয়নের দিন থেকেই অশান্তি থেকে ভাঙড়। রাজনৈতিক সন্ত্রাসে এক কথায় নজির গড়েছে ভাঙড়। মুড়ি-মুড়কির মতো পড়েছে বোমা। চলেছে গুলি। রেহায় পায়নি পুলিশও। ভোটে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছিল ভাঙড়ে। ফলাফল প্রকাশষের পরেও রাজনৈতিক হানাহানি সন্ত্রাস চলেছে। কিন্তু এতো কিছুর পরেও ভাঙড়ে জিততে পারেনি শাসক দল। জয়ী হয়েছে আইএসএফ এবং জমি রক্ষা কমিটির প্রার্থীরা।

ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম তাঁর নিজের গড় কাঁঠালবেড়িয়া-২এ হার স্বীকার করেছে। যদিও পঞ্চায়েত সমিতিতে তিনি জিতেছেন। পঞ্চায়েতে হেরে আরাবুল বলেছিলেন তিনি আগে থেকেই জানতেন সেখানে হারবেন। তাই এই নিয়ে তাঁর কোনও দুঃখ নেই। তবে আরও অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসই জিতেছে বলে দাবি করেছিলেন তিনি। ভাঙড় যে এবারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বেশ অস্বস্তিতে ফেলেছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+