Panchayat Election 2023: নির্দল প্রার্থীর বৃদ্ধা মায়ের হাতে সাদা থান-রজনীর মালা! খুনের হুমকি, অভিযুক্ত তৃণমূল
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের পর্ব শেষ হয়েছে। চলছে স্ক্রুটিনির পালা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষদিনও এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে এবার মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নির্দল প্রার্থী ঘরছাড়া। মনোনয়ন প্রত্যাহার না করলে খুনের হুমকি দেওয়া হয়েছে। বাড়ির দুয়ারে রেখে আসা হয়েছে সাদা থান, রজনীগন্ধার মালা ও মিষ্টি। অভিযোগের তির তৃণমূলের দিকে।

নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে প্রার্থীর বৃদ্ধা মায়ের হাতে সাদা থান কাপড়, ফুলের মালা ও মিষ্টি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে জয়নগর থানার অন্তর্গত চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। দক্ষিণ ব্যানার্জিচকের ২৫৩ নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই ভয়ে এলাকা ছাড়া।

এরই মধ্যে সুব্রতর বাড়িতে কয়েকজন গিয়ে তাঁর বৃদ্ধা মায়ের হাতে সাদা থান ও ফুলের মালা দিয়ে হুমকি দিয়ে আসে। ফলে কার্যত নিরাপত্তায়হীনতায় ভুগছে বাম সমর্থিত নির্দল প্রার্থীর পরিবার। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছে পরিবারটি।

সুব্রত গায়েনের প্রতিবেশী পুতুল সর্দার জানান, গতকাল এলাকা বেশ কয়েকজন সুব্রতর বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধা মাকে হুমকি দিয়েছে। বলেছে, ছেলেকে ভোট নিয়ে মাতামাতি করতে বারণ করবেন। সাদা থান পুত্রবধূর জন্য দিয়ে যাওয়া হলো বলেও জানায় অভিযুক্তরা। সুব্রতর প্রতিবেশীদেরও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা তথা ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান চণ্ডীচরণ সর্দার বলেন, নির্দল কোন দলের ঠিক নেই। ওঁর কথা আমরা বলতে পারব না। আমরা ইতিমধ্যেই আমাদের প্রার্থীদের দেওয়াল লিখন শেষ করে দিয়েছি। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীই বিপুল ভোটে জয়যুক্ত হবেন।

দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের জেলা কমিটি সদস্য অপূর্ব প্রামাণিক বলেন, শাসক দলের চোখরাঙানি ও সন্ত্রাসকে উপেক্ষা করে বহু প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এমনকী হাসপাতালে ভর্তি থাকা অনেকেও গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শাসকদলের নেতা-কর্মীরা প্রতিনিয়ত চাপ দিচ্ছেন প্রার্থীদের।

অভিযোগ, শাসক দলের ভয়ে এলাকা ছাড়া বহু প্রার্থী । ওই ব্লকেরই প্রার্থী ভানুপদ নাইয়ার বাড়িতেও গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সুব্রতর বাড়িতে সাদা থান কাপড় পৌঁছে দিচ্ছে। আসলে তৃণমূল বিরোধী দলকে ভয় পাচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে সিপিআইএম প্রার্থীরাই জিতবেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications