Lok Sabha Vote 2024: ভোটের সকাল থেকেই তপ্ত ভাঙড়, ISF-TMC সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড, দেখা নেই বাহিনীর
ভোটের আগের দিন থেকেই তপ্ত ভাঙড়। আরাবুলের গড়ে গতকাল থেকেই চলছে বোমাবাজি। সকাল থেকে ভাঙড়ের সাতুলিয়ায় বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। বেলা গড়াতে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
একাধিক জায়গায় বুথ জ্যামের অভিযোগ উঠেছে ভাঙড়ের একাধিক জায়গায়। আইএসএফ কর্মীরা ভাঙড়ের একাদিকগ্রামে ভোটারদের আটকে রেখেছে বলে অভিযোগ। তাঁদের বুথে যেতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীরও দেখা নেই কোথাও এমনই অভিযোগ করেছেন গ্রামবাসীরা।

গতকাল আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটেছিল ভাঙড়ে। তাতে এক শিশু সহ সাতজন আহত হয়েছিলেন। তারপরে গোটা গ্রামে টহল দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোটের দিন সকাল থেকে কার্যত কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি ভাঙড়ে। কোথাও কোনও কিআরটি টিমের দেখাও নেই। গ্রামে গ্রামে আশান্তির আবহ।
সকাল থেকে দফায় দফায় আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাঝে পুলিশ লাঠিচার্জ করলেও পরিস্থিতি বেশিক্ষণ শান্ত থাকেনি। একাধিক গ্রামে ভোটারদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছেভোট মানেই ভাঙড়ে অশান্তি নতুন কোনও ঘটনা নয়। বিধানসভা ভোট থেকে পঞ্চায়েত ভোট সব ভোটেই ভাঙড়ে সংঘর্ষ, বোমাবাজি, গুলি চালানোর ঘটনা নতুন নয়। পঞ্চায়েত ভোটেও ভাঙড়ে গুলি-বোমা চালানোর ঘটনা ঘটেছিল। লোকসভা ভোটেও যে সেই ঘটনা ঘটবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বাম আমল থেকেই ভাঙড় বারবার সংঘর্ষে অশান্ত থেকেছে।
এখন সেটা আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের সংঘাতে পরিণত হয়েছে। যদিও আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভাঙড়। সকাল থেকে ভাঙড়ে উত্তেজনার খবর মিললেও কোনও প্রার্থীকেই দেখা যায়নি সেখানে। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে সৃজন ভট্টাচার্যকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্রে সায়নী ঘোষ।
সিপিএম প্রার্থী সৃজনকে সকাল থেকে বুথে বুথে ছুটে বেড়াতে দেখা গেলেও সায়নী ঘোষকে কিন্তু কোথাও এখনও দেখা যায়নি। তাঁকে দেখা গিয়েছে শিব মন্দিরে পুজো করতে। যদিও সায়নী ঘোষকে এখনও কোথাও দেখা যায়নি। তবে যাদবপুর কেন্দ্রে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। এখনও ভাঙড়ের হাতিশালা, সাতুলিয়া, ফুলবাড়িতে ভোট দিতে যেতে পারেননি ভোটাররা।












Click it and Unblock the Notifications