ডায়মন্ডহারবারে গণনা কেন্দ্রে তৃণমূল ঢুকেছিল সেফটিপিন এবং সুঁচ নিয়ে! চোরকে জেলে না ভরার ফল, বিস্ফোরক বিজেপি
Lok Sabha Election Results 2024: গত পয়লা জুন ডায়মন্ডহারবারে ভোটগ্রহণের দিন একের পর এক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দিয়ে ছাপ্পার অভিযোগ করেছিলেন প্রার্থী অভিজিৎ দাস। আর গণনার দিন সকালে দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগও করেন।
আত বেলা বাড়তেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের প্রত্যাহার করে নেওয়ার কথাও জানান দীর্ঘ দিনের আরএসএস তথা বিজেপি কর্মী অভিজিত দাস। শেষ পর্যন্ত ডায়মন্ডবারবার থেকে সাতলক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে তার আগে অভিজিত দাস অভিযোগ করেন, যেখানে বিজেপির একজন কাউন্টিং এজেন্ট সেখানে তৃণমূলের নয়জন, আর সবকটাই দুর্বৃত্ত। সঙ্গে তারা সেফটিপিন এবং সুঁচ নিয়ে ঢুকেছিল বলেও অভিযোগ করেন। সঙ্গে ছিল স্পেশাল পাস। তারা মোবাইল সঙ্গে নিয়ে ঢুকলেও পুলিশ তাদের কিছুই করেনি বলেও অভিযোগ করেন তিনি।
অভিজিত দাস বলেন, তিনি দুবার ভিতরে ঢুকিয়ে এসেছিলেন, কিন্তু একই অবস্থা বের করে দিচ্ছে। সঙ্গে গালাগালি। মহিলাদেরও ছাড় দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাই তিনি অত্যাচার থেকে কর্মীদের বাঁচাতে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের প্রত্যাহার করে নেন।
ডায়মন্ডহারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিত দাস বলেন, প্রায় ছশো বুথে ছাপ্পা মারার পরেও, এত টেনশন। যে কারণে গণনার সময়ও একই রকমের পৈচাশিতক প্রবৃত্তি। তিনি এর পরে নিজের দলতেই নিশানা করেন। অভিজিত দাস বলেন, বিজেপিরও একটা শিক্ষার দরকার ছিল। চোরকে জেলে না ভরার ফল এখন বুঝছে বলেন তিনি।
ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রতিটি লোকসভা কেন্দ্রে জেলাপ্রশাসনের সহযোগিতা পেয়েছে শাসকদল। যা নিয়ে গণনায় প্রভাব খাটিয়েছে। আর ডায়মন্ডহারবারে তার সঙ্গে ছাপ্পা দিয়েছে। শেষে তিনি মন্তব্য করেছেন কাপুরুষতার বহিঃপ্রকাশ ওর এই জেতায়! ছিঃ!!
গত এপ্রিলের মাঝামাঝি তাঁকে ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণার পরেই অভিজিত দাস অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ক্রিমিনাল বাহিনী ডায়মন্ড হারবারে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছেন। এলাকার মানুষ তাঁর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন বলেই মনে করেন।
প্রসঙ্গত, জেলা রাজনীতিতে পরিচিত মুখ অভিজিৎ দাস ববি একটা সময় বিজেপির জেলা সভাপতি ছিলেন। ২০০৯-এর পরে ২০১৪-তে তিনি ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন। এলাকায় আরএসএসের পুরনো কর্মী হিসেবেও পরিচিত তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications