অমাবস্যার কোটালে ভাসতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, হলুদ সতর্কতা জারি
দুর্যোগ কি ঘনিয়ে আসছে সুন্দরবন ও আশপাশের এলাকায়? আজ রবিবার অমাবস্যা কোটাল রয়েছে। বঙ্গোপসাগরের জল এমনিতেই এগিয়ে এসেছে অনেকটা। অমাবস্যার কোটালে জল কতটা ভাসাতে পারে? সেই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে নামখানা, পাথরপ্রতিমা, সাগর মৌসুনি দ্বীপ সহ একাধিক এলাকায়।
সাগরে কপিলমুনির মন্দির এলাকায় পাড় ভাঙতে শুরু করেছে। গত কোটালেই সমুদ্রের জল এসে একাধিক দোকান ভেঙেছে। সমুদ্রের থেকে মন্দিরের দূরত্ব ৫০০ মিটারেরও কম। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় আজ ফের অমাবস্যার কোটাল। সমুদ্র উত্তাল হয়ে আবার কি পাড়ে হানা দেবে? সেই আশঙ্কা করা হচ্ছে।

নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর ফুঁসছে। উপকূলবর্তী এলাকায় যথেষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপকূল এলাকার পরিস্থিতি সম্পর্কে আগেই সতর্ক করেছে হাওয়া অফিস। বৃষ্টি, উত্তাল সমুদ্র, অমাবস্যার কোটাল, এই ত্রহস্পর্শে কতটা বিপজ্জনক রূপ নেবে বঙ্গোপসাগর? সুন্দরবন এলাকায় কতটা ঝাপটা মারতে পারে সমুদ্রের জল? সেই প্রমাদ গোনা হচ্ছে।
প্রায় প্রতি বার কোটালেই সমুদ্রের জল নদী পেরিয়ে এলাকায় ঢুকে যায়। বহু জায়গাতেই বাঁধ ভাঙার খবর আসে। এবার কতটা পরিস্থিতি ভয়াবহ আকার নেবে? সেই সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, সাগর, ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায় নজরদারি রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে এলাকাগুলিতে।
মৌসুনি দ্বীপ, ঘোড়ামারা, গোবর্ধনপুর, পাথরপ্রতিমা এলাকার বহু জায়গায় বাঁধের অবস্থা খারাপ। সেই কারণে আজ রবিবার কড়া নজরদারি চলছে। গত দুদিন ধরে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। নদীগুলি টইটুম্বুর অবস্থায় রয়েছে। আজও সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে।
দুর্যোগে যাতে পরিস্থিতি আয়ত্ত্বে থাকে, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন মহকুমায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফ্লাড সেন্টার গুলিকেও বার্তা দেওয়া হয়েছে। এনডিআরএফ পরিস্থিতি গুরুতর বুঝলে উদ্ধার কাজে নেমে পড়বে বলে খবর।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications