এবছরে গঙ্গাসাগরে পূণ্যস্নানে রেকর্ড ভিড়, ১ কোটি মানুষের সমাগম বলছে পরিসংখ্যান
গঙ্গাসাগর েমলা অবশেষে নির্বিঘ্নেই সম্পন্ন হল। সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান সারলে। এবারে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল গঙ্গাসাগরে। পরিসংখ্যান বলছে প্রায় ১ কোটি লোকের সমাগম হয়েছিল মেলায়।
সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে নেতা-মন্ত্রীরাও আজ পুণ্যস্নান সেরেছেন সাগরে। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবারের জনসমাগম। এতোদিন লক্ষের মধ্যেই থাকত পুণ্যার্থীর সংখ্যা এবার প্রথম সেটা কোটিতে পৌঁছে গিয়েছে। রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে শুরু হয়েছিল সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ। এই সময়ে স্নানের জন্যই গঙ্গাসাগরে বিড় করেন পুণ্যার্থীরা।

কনকনে ঠান্ডা আর কুয়াশা উপেক্ষা করেই লক্ষ লক্ষ মানুষ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সাগরে পুণ্যস্নান সেরেছেন। পুণ্যস্নাস সেরেই সকলে কপিল মুণির আশ্রমে পুজো দেন। রাত ভর খোলা ছিল মন্দিরের দরজা। লম্বা লাইন দেখা গিয়েছিল মন্দিরে পুজো দেওয়ার জন্য।
পুণ্যার্থীরা যাতে নিরাপদে স্নান সম্পন্ন করতে পারেন তা নজরদারি করার জন্য উপকূল রক্ষী বাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মোতায়েন ছিল। মেলা প্রাঙ্গনে অসংখ্য ছাউনি তৈরি করে দেওয়া হয়েছিল। ছিল মেিডকেল ক্যাম্পও। যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা দেওয়া যায় সেকারণে মিনি হাসপাতালের মতো তৈরি করা হয়েছিল মেলা চত্ত্বরেই। সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সবরকম ব্যবস্থা রাখা হয়েিছল। করোনা পরীক্ষার সরঞ্জামও রাখা ছিল মেলা প্রাঙ্গনে।
জেলা শাসক দাবি করেছেন এবছরে পুণ্যার্থী সমাগম ১ কোটি পেরিয়ে গিয়েছে। শুধুমাত্র সংক্রান্তির দিনেই এই রেকর্ড গড়েছে। মঙ্গলবার থেকেই গঙ্গাসাগরে আসতে শুরু করেছিলেন পূণ্যার্থীরা সেই সংখ্যা ধরলে আরও বাড়বে পরিসংখ্যান। যদিও এখনও সম্পূর্ণ তথ্য েজলা শাসক হাতে পাননি।












Click it and Unblock the Notifications