দুন লিট ফেস্ট ২০২৬: মহাকাশ, কবিতা থেকে আধুনিক ইতিহাস চর্চা, এ যেন এক আশ্চর্য উৎসবের মঞ্চ
শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া আয়োজিত দুন লিট ফেস্ট ২০২৬ বর্তমানে চলছে। এই সাহিত্য উৎসব পাঠক, চিন্তাবিদ ও গল্পকারদের এক ছাদের নিচে এলেছে। সাহিত্য, চলচ্চিত্র, ইতিহাস, আধ্যাত্মিকতা, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহুবিধ বিষয়ে এটি ধারণা বিনিময়ের শক্তিশালী মঞ্চ।
উৎসবের প্রথম দিনে অনুসন্ধানী সাংবাদিক জুপিন্দর সিং ভগত সিংয়ের হারিয়ে যাওয়া পিস্তল আবিষ্কারের গবেষণার যাত্রা তুলে ধরেন। লেখিকা ও চিত্রনাট্যকার অদ্বৈত কালা তাঁর "Between the Lines and Lens: Stories of Independent India” শীর্ষক অধিবেশনে স্বাধীন নারীর ক্রমবিকাশমান ধারণা এবং সাহিত্য ও চলচিত্রের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় দিনে, আইনজীবী ও লেখক ব্রিজেশ দেশাই তাঁর "Modi's Mission" বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাথমিক জীবন, শিক্ষা ও নেতৃত্ব-যাত্রা প্রতিফলিত করেন। ঔপন্যাসিক কুলপ্রীত যাদব ১৮৫৭ সালের বিদ্রোহের কম পরিচিত কাহিনি পুনরুজ্জীবিত করে রাও তুলা রামের বীরত্ব তুলে ধরেন।
আধ্যাত্মিক গুরু আচার্য প্রশান্ত তাঁর "Truth Without Apology" অধিবেশনে সত্য, মানুষের সম্পর্ক এবং একটি পরিপূর্ণ জীবনের প্রকৃত অর্থ নিয়ে আলোচনা করেন।
তৃতীয় দিনে, চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলি চলচ্চিত্র ও গল্প বলা নিয়ে আলোচনা করেন। তাঁর প্রাথমিক আকর্ষণ, কাশ্মীরে “Rockstar” শুটিং ও দর্শকদের পরিবর্তিত পছন্দ তিনি বিশদভাবে তুলে ধরেন।
এই উৎসবে আঞ্চলিক সাহিত্য ঐতিহ্যগুলির ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। একটি কবিতা অধিবেশনে কবি রুচি বাহুগুনা উনিয়াল, অর্চনা ঝা এবং বুদ্ধিনাথ মিশ্র উত্তরাখণ্ডের সমৃদ্ধ কাব্য ঐতিহ্যের ঝলক তুলে ধরেন।
কুমায়ুনি ও গাড়োয়ালি ভাষায় অনুবাদিত সাহিত্যকর্মের ওপর এক অধিবেশনে কমলা পন্থ, চন্দ্রশেখর তিওয়ারি, শশীভূষণ বদোনি, বীণা বাঞ্চওয়াল, নীতা কুকরেতি এবং রমাকান্ত বাঞ্চওয়াল সহ বক্তারা আঞ্চলিক অনুবাদের গুরুত্ব ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
উৎসবটিতে অনুপ্রেরণামূলক বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলিও উপস্থাপিত হয়েছে। মহাকাশচারী ও ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, ন্যাশনাল বুক ট্রাস্টের পরিচালক যুবরাজ মালিকের সঙ্গে আলাপচারিতায়, মহাকাশভ্রমণ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অপর এক অধিবেশনে লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া নীরজ রাজপুতের সঙ্গে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন।
আসন্ন অধিবেশনগুলিতে গভীরতা ও বৈচিত্র্যের সমাহার থাকবে। সুভাষ চন্দ্র বসুর মরণোত্তর জীবন, ১৯৪৬ সালের নৌ বিদ্রোহ, "Reading India: History through its Literature" এবং "Patriotism & Revolution: Stories from India’s Past" - এসব বিষয় ইতিহাস ও জাতীয় পরিচয় নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
সমসাময়িকতার স্পর্শ নিয়ে নিতিন শেঠের “Smarter Machines, Wiser Humans” শীর্ষক অধিবেশনটি মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবিকাশমান সম্পর্ক অন্বেষণ করবে।
বিভিন্ন বিষয় ও মতামতের এক বিস্তৃত পরিসর তুলে ধরে দুন লিট ফেস্ট এমন এক মঞ্চ তৈরি করছে, যেখানে ইতিহাস পুনর্বিবেচনা হয়, ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানানো হয় এবং জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে। এটি সবার জন্য এক সমৃদ্ধ ও আকর্ষণীয় অভিজ্ঞতা।












Click it and Unblock the Notifications