ফের সন্দেশখালিতে সিবিআই! থানায়-বাড়িতে গিয়ে একাধিক দলের জিজ্ঞাসাবাদ

শনিবার সকালে ফের সন্দেশখালিতে গেল সিবিআই-এর দল। এদিন নিজাম প্যালেস থেকে দশজনের বেশি আধিকারিক একাধিক গাড়িতে বেরিয়ে সন্দেশখালিতে যান। কোনও দল যায় থানায়, কোনও দল যায় ন্যাজাট কিংবা সুন্দরখালি এলাকায়।

কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ঘটনার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পরে বেশ কয়েকবার সিবিআইঃএর টিম সন্দেশখালিতে গিয়েছে। নতুন করে কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই জন্যই এদিন সিবিআই-এর সন্দেশখালিতে যাওয়া বলে জানা গিয়েছে।

sandeshkhali cbi

সন্দেশখালিতে সিবিআই
সিবিআই সূত্রে খবর, জোর করে জমি দখলের অভিযোগের তদন্ত করতেই এদিন তাদের সন্দেশখালিতে যাওয়া। এদিন সিবিআই আধিকারিকরা বাড়িতে বাড়িতে গিয়ে জমি দখলের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ করতে গেলে যে আইনি প্রস্তুতি লাগে, তারই সংগ্রহে সিবিআই আধিকারিকরা সন্দেশখালিতে গিয়েছেন। প্রসঙ্গত, আগামী ২ মে সিবিআইকে আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে।

সিবিআই-এর হাতে গ্রেফতার একাধিক
একদিকে যেমন সিবিআই ইডির হেফাজত থেকে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে, অন্যদিকে তারা গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের ওপরে হামলার ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করেছে।

সিবিআই-এর হাতে তদন্তভার দিয়েছিলেন বিচারপতি
গত ১০ এপ্রিল, বুধবার দেওয়া আদেশে বিচারপতি সেনগুপ্ত বলেছিলেন, জমি দখল , ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে হবে তদন্ত। স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে। বসাতে হবে এলইডি আলো। যে কোনও পদমর্যাদার যেকোনও ব্যক্তিকে তদন্তের স্বার্থে সিবিআই ডেকে পাঠাতে পারবে বলে নির্দেশে বলেছিলেন বিচারপতি।

ভয়ে রয়েছেন স্থানীয়রা
স্থানীয় মানুষদের একটা বড় অংশ জানিয়েছেন, শেখ শাহজাহান, উত্তর সর্দার, শিবু হাজরারা গ্রেফতার হলেও, তাদের অনেক সাগরেদ এখনও জেলের বাইরে রয়েছে। তারা মাঝে মধ্যে হুমকিও দিচ্ছে। অনেকে এখনও বলছেন, তাদের বাহিনীর ভয়ে বাইরে বের হতে পারছেন না। সেই পরিস্থিতিতে সিবিআই অভিযোগ জানাতে মেল আইডি প্রকাশ করে। [email protected]এ মেল করে অভিযোগ জানানো যাবে বলা জানিয়েছিল সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+