Lok Sabha Vote 2024: ভোট শুরুর আগেই তপ্ত ভাঙড়, রাতভর বোমাবাজিতে জখন শিশু সহ ৭
ভাঙড় আছে ভাঙড়েই। ভোটের আগেই উত্তাল হয়ে উঠেছে ভাঙড়। গতকাল রাতে আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল ভাঙড়। বোমাবাজিতে ৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন শিশু বলে জানা গিয়েছে। খবর পেয়ে গতকাল রাতেই ছুটে এসেছিলেন, সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, শওকত মোল্লারা।
আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভাঙড়। ভোটে ভাঙড়ে অশান্তির ঘটনা নতুন নয়। ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গতকাল রাত থেকেই অশান্তি শুরু হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিক দলের কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ।

ভাঙড়ে বোমাবাজির ঘটনায় আহত চার জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই শেখ মোয়াজ্জেম নামে এক আইএসলএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোগালি এলাকায় পর পর দুটি বোমা মারা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন।

এদিকে এই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারের দাবি জানিয়েছেন শওকত মোল্লা। ভাঙড়ে আগামীকাল যাতে এই অশান্তির আঁচ না থাকে তা নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। যদিও ভোটের দিন অশান্তি ভাঙড়ের ট্র্যাডিশনর মধ্যে পড়ে। ভোটের দিন কোথাও অশান্তি হোক না হোক ভাঙড়ে ঠিকই অশান্তি হবে।

Click it and Unblock the Notifications