BJP Leader Death: বিজেপি দফতরের মধ্যেই...! চাপ চাপ রক্ত ছড়িয়ে চারপাশ, নেপথ্যে রহস্যময়ী এক নারী?
BJP Leader Death: নৃশংস ভাবে খুন বিজেপি নেতা। বিজেপির দলীয় কার্যালয়ের ভিতর থেকেই উদ্ধার হল দেহ। মৃত ওই বিজেপি নেতার নাম পৃথ্বীরাজ নস্কর বলে জানা যাচ্ছে। গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উস্তি থানার পুলিশ আধিকারিকরা।
কীভাবে এই খুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছ রাজনৈতিক তরজাও।ঘটনার পিছনে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক খুন বলেই দাবি। যদিও সম্পূর্ণ ভাবে তা অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে (BJP Leader Death) ।

অন্যদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিএম রিপোর্ট সামনে আসার পরেই কীভাবে ওই বিজেপি নেতার মৃত্যু হল তা স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, মথুরাপুর লোকসভার বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার ছিলেন পৃথ্বীরাজ নস্কর। শুধু তাই নয়, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অশোক পুরকাইতে ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন।
গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল সে। উস্তি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের তরফে। আর এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ আধিকারিকরা। তদন্তে নেমে তদন্তকারীরা দেখেন পৃথ্বীরাজ নস্করের ফোন চালু আছে। কিন্তু বারবার বেজে গেলেও তিনি ধরছেন না এরপরেই ফোনের লোকেশন ট্র্যাক করা শুরু করেন তদন্তকারীরা।
দেখা যায়, বাড়ি থেকে কিছুটা দুরেই লোকেশন পাওয়া যায়। সেই মতো লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। রাতেই স্থানীয় বিজেপি পার্টি অফিস থেকে একেবারে রক্তাত্ব অবস্থায় পৃথ্বীরাজ নস্করের দেহ উদ্ধার করা হয়। তালা ভেঙে সেই দেহ উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পনা করেই পৃথ্বীরাজকে অপহরণ করা হয়ছিল।
এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আছে বলেও অভিযোগ। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনার পিছনে রাজনৈতিক নাকি অন্য কিছু উদ্দেশ্যে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এক মহিলার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। ফোনের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখেই এক রহস্যময়ীর নারীর সন্ধান সামনে আসছে। তাঁকে খুব শীঘ্রই জেরা করা হবে বলে খবর।












Click it and Unblock the Notifications