Sandeshkhali: বিজেপি নেতার বাড়িতে হঠাৎ অভিযান পুলিশের! ব্যাপক উত্তেজনা সন্দেশখালিতে
Sandeshkhali: নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে। বিজেপি কর্মী অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে তাঁর পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে আনা হল। যা নিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় সন্দেশখালিতে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসন (Sandeshkhali) ঘিরে রেখেছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

নির্বাচনের দিন থেকে নতুন করে অশান্ত সন্দেশখালি (Sandeshkhali)। দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পাল্টা পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন গ্রামের মহিলা। ঘটনার পর থেকেই সন্দেশখালির (Sandeshkhali) ১৭ টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। চলছে ব্যাপক ধরপাকড়। অশান্তির অভিযোগে এখনও পর্যন্ত মোট ১২জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
#WATCH | West Bengal: Security Forces carry out a flag march in Sandeshkhali ahead of the counting of votes for #LokSabhaElections2024 tomorrow, 4th June pic.twitter.com/XoPGFuYRvq
— ANI (@ANI) June 3, 2024
কার্যত পুলিশের আতঙ্কে পুরুষশূন্য গোটা গ্রাম। এর মধ্যেই আজ সোমবার হঠাত করেও ভুঁইয়াপাড়ায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ। সোজা চলে যান বিজেপি কর্মী অময় ভুঁইয়ার বাড়িতে। অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে দুস্কৃতীদের আশ্রয় দেওয়া হয়েছে। তাঁদের খোঁজেই এই অভিযান বলেও দাবি। ঘটনাকে কেন্দ্র করে একেবারে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। জানা যায়, পুলিশ বিজেপি নেতার বাড়িতে ঢুকে তল্লাশি চালায়।
সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী এবং বৌদি ছিলেন। তাঁদেরকেও একেবারে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি বলে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। ঘটনার পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সন্দেশখালি (Sandeshkhali) এলাকায়।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে উত্তেজনা রয়েছে সন্দেশখালিতে। কার্যত বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে নদী ঘেরা এই দ্বীপ। গ্রামের মানুষের বিপ্লবের সাক্ষী থেকেছে দেশের মানুষ। ফের একবার রণক্ষেত্রে অবস্থা। ঘটনার পরেই গ্রামের মহিলারা একেবারে বাঁশ-লাঠি হাতে ময়দানে নেমে পড়েছেন। রাত পাহাড়া দিতে শুরু করেছেন। পুলিশ গ্রামে ঢুকলেই প্রতিবাদের ডাক সন্দেশখালিতে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications