মুক্তির অপেক্ষায় একাধিক বাংলা সিনেমা, কবে কোন সিনেমা মুক্তি পাচ্ছে দেখে নিন

করোনার দাপটে সিনেমা হল বন্ধ থাকার কারণে অনেক বাংলা ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও তা মুক্তি পায়নি। টলিউডের আসন্ন ছবিগুলো কবে মুক্তি পাবে,তা নিয়ে প্রযোজকরা অনিশ্চিত। তবে এই নতুন বছরে কিন্তু একগুচ্ছ সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার কথা আছে যেগুলির খবর দর্শকের মনে উন্মাদনা যুগিয়েছে। এক নজরে জেনে নিন নতুন বছরে মুক্তি পেতে চলেছে কোন কোন বহু প্রতীক্ষিত ছবি এবং ওয়েব সিরিজ।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নুসরত জাহান–গৌরব চক্রবর্তী অভিনীত '‌স্বস্তিক সঙ্কেত’‌, সৃজিত মুখোপাধ্যায়ের '‌কাকাবাবুর প্রত্যাবর্তন’‌ ও অরিত্র মুখোপাধ্যায়ের '‌বাবা বেবি ও’‌। যার মধ্যে কাকাবাবুর প্রত্যাবর্তন বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।


ধর্মযুদ্ধ

রাজ চক্রবর্তী পরিচালিত '‌ধর্মযুদ্ধ'‌ সিনেমাটি গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় করোনা মহামারির জন্য। এ বছর এই ছবিটি মুক্তি পাবে ১২ অগাস্ট। '‌ধর্মযুদ্ধ'‌ সিনেমায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পার্ণো মিত্র, ঋত্ত্বিক চক্রবর্তী সহ অন্যান্যরা।

হাবজি গাবজি


রাজ চক্রবর্তীর আরও একটি সিনেমা '‌হাবজি গাবজি'‌ সিনেমা মুক্তি পাবে এই বছরের ৩ জুন। এই ছবিতেও অভিনয় করছেন রাজ ঘরণী শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায়। মোবাইল আসক্তি নিয়ে এই সিনেমার মূল গল্প।

কিশমিশ

দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনার ছবি '‌কিশমিশ'‌, যেখানে জুটি বাঁধবেন দেব ও রুক্মিণী মৈত্র, এই ছবিটি মুক্তি পাবে ২৯ এপ্রিল।

কাছের মানুষ

দেব, প্রসেনজিৎ ও ইশা সাহা অভিনীত ও পথিকৃৎ বসু পরিচালিত '‌কাছের মানুষ'‌ ছবিটি মুক্তি পেতে পারে এ বছরের পুজোর সময়। তবে সঠিক তারিখ জানা যায়নি।

আবার বছর কুড়ি পরে


গত ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল শ্রীমন্ত সেনগুপ্তের ছবি '‌আবার বছর কুড়ি পরে'‌। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। করোনা পরিস্থিতিতে মুক্তি স্থগিত রয়েছে।

আবার কাঞ্চনজঙ্ঘা

আবার কাঞ্চনজঙ্ঘা

আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল রাজর্ষি দে-এর ছবি '‌আবার কাঞ্চনজঙ্ঘা'‌। একঝাঁক শিল্পী নিয়েই 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র গল্প গেঁথেছেন রাজর্ষি, যেটি কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীকে তাঁকে সম্মান জানাতে তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, শাশ্বত চ্যাটার্জী, দেবশ্রী গাঙ্গুলী, অর্পিতা চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চ্যাটার্জী সহ আরও অনেকে। এপ্রিলের প্রথম সপ্তাহে এই ছবি মুক্তি পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+