২০২১ সালের শেষে ফিল্ম রিলিজ না হলেও কোন কোন সেলিব্রিটি থাকলেন চর্চার শিরোনামে?
২০২১ সালের শেষে ফিল্ম রিলিজ না হলেও কোন কোন সেলিব্রিটি থাকলেন চর্চার শিরোনামে?
চলতি বছর অর্থাৎ ২০২১ সালে গত বছরের মতই বলিউডের উপর অনেকটাই বজায় থেকেছে করোনার থাবা। সলমান খান অক্ষয় কুমার বা রণবীর সিংয়ের মত তাবড় তাবড় সুপারস্টারের ছবি রিলিজ করলেও তা খুব একটা সারা ফেলতে পারেনি বক্স অফিসে। আবার অপরদিকে একের পর এক বিতর্ক ডানা বেঁধেছে সেলেব দুনিয়ায়। এক নজরে দেখে নেওয়া যাক এমন কিছু বলিউড সেলিব্রিটিকে যাঁদের ছবি এই বছর রিলিজ না হলেও প্রথম থেকেই থেকেছেন খবরের শিরোনামে।

শাহরুখ খান
বলিউডের বাদশা শাহরুখ খান যতটা না এই বছর নিজের কোনও সিনেমা বা কোনও কাজের জন্য শিরোনামে এসেছেন, তার থেকে বেশি চর্চায় থেকেছেন ছেলে আরিয়ানের জন্য। এই বছরের মাঝামাঝি সময় এক বিলাশবহুল ক্রুজ থেকে ড্রাগ নিতে গিয়ে এনসিবির জালে ধরা পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। আর যার জন্য কম তোলপাড় হয়নি গোটা দেশ। এই খবরের জেরেই এই বছর বিতর্কের শীর্ষে থেকেছেন বলিউডের বাদশা।

আমির খান
শেষ ঠগ অফ হিন্দুস্থান ছবিতে দেখা গিয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। সেই ছবি মুখ থুবড়ে পরেছিল বক্স অফিসে। আর তার পর বড় পর্দায় দেখা পাওয়া যায়নি আমির খান কে। তাঁর আগামী ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু তিনি এইবছর খবরের শিরোনামে এসেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী কিরন রাওয়ের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে। চলতি বছর গোটা দেশের ফ্যান মহলকে চমকে দিয়ে তাঁরা নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। সেইসঙ্গেই ১৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন এই জুটি। অবশ্য এই ঘটনা ঘিরে জল্পনাও কম হয়নি। তাঁদের সন্তান আজাদ রাও খানের দেখভাল দুজনে মিলেমিশে করবেন বলে জানিয়েছেন আমির-কিরন।

করিনা কাপুর খান
গত কয়েক বছর ধরে খুব একটা বেশি দেখা যাচ্ছে না করোনা কাপুর খনাকে। নবাব গিন্নি এখন ব্যস্ত সইফ আলি খানের সঙ্গে নিজের বিবাহিত জীবন কাটাতে। তবে আগামী ছবি লাল সিং চাড্ডা-তে ফের আমির খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও ২০২১ সালে তিনি ফল্মের জন্য নয়, বরিং নিজের দ্বিতীয় সন্তান 'জেহ' কে জন্ম দিয়েছেন বলে খবরের শিরোনামে এসেছেন।

অনুস্কা শর্মা
শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের 'জিরো' ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে অনুস্কা শর্মাকে। তারপর আর কোনও ছবিতে দেখা নে গেলেও সারা বছর তাঁর ও ভিরাট কোহলির কন্যা সন্তান ভামিকার নানা ছবি শেয়ার করে স্যোশাল মিডিয়ায় শিরোনামে থেকেছেন তিনি।

রণবীর কাপুর
সঞ্জয় দত্তের বায়পিক 'সঞ্জু' তে শেষ দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তার পর আর বড়পর্দায় দেখা যায়নি রণবীর কাপুরকে। কিন্তু এই সারা বছর বারবার তিনি খবর আর চর্চার কেন্দ্রতে এসেছেন তাঁর সঙ্গে আলিয়া ভাটের বিয়ে নিয়ে। প্রথমে ভাবা হয়েছিল ২০২১ সালেই চার হাত এক হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। কিন্তু তা এখনও হয়নি। আর কবে তাঁদের বিয়ে হবে তা নিয়ে বারবার চর্চা হয়েছে ফ্যান মহলে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications