Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হতাশায় পড়ে যৌন হেনস্থার অভিযোগ! বলিউডের বিখ্যাত প্রযোজককে ঘিরে ফের শোরগোল

কিছু মাস আগেই বলিউডে একাধিক মহিলাশিল্পী থেকে কলাকুশলী যৌন হেনস্থার অভিযোগ তোলেন একাধিক নামী সেলিব্রিটির বিরুদ্ধে।

কিছু মাস আগেই বলিউডে একাধিক মহিলাশিল্পী থেকে কলাকুশলী যৌন হেনস্থার অভিযোগ তোলেন একাধিক নামী সেলিব্রিটির বিরুদ্ধে। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে বছর খানেক আগে ঘটে যাওয়া যৌন হেনস্থাকাণ্ড ঘিরে শুরু হয় গোটা পর্ব। এরপরই নাম উঠে আসে অলোক নাথ থেকে প্রযোজক ভূষণ কুমারের।

হতাশায় পড়ে যৌন হেনস্থার অভিযোগ! বলিউডের বিখ্যাত প্রযোজককে ঘিরে ফের শোরগোল

গুলশন কুমারের ছেলে প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন ফিল্ম ইন্ডাস্ট্রিরই একজন। এদিন ওই মহিলা নিজের যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন। তাঁর দাবি আবসাদে পড়ে ভূষণ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন তিনি। তবে ভূষণের ভাবমূর্তি ক্ষুন্ন করার কোনও রকম উদ্দেশ্য ছিল না তাঁর। এর আগে ওই মহিলার দাবি ছিল, কাজ পাইয়ে দেওয়ার নামে তাঁকে যৌন হেনস্থা করেন ভূষণ।

নিজের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমধ্যামের সামনে ওই মহিলা সরবও হয়েছিলেন। কিন্তু আচমকাই তিনি নিজের যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন। ঘটনা ঘিরে যদিও ভূষণ কুমারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+