Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aishwarya Rai: মেয়ের নামে বাড়ি লিখে দিয়েছেন অমিতাভ, সেকারণেই কি অভিমানে ঘর ছেড়েছেন ঐশ্বর্যা

এশিয়ার সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় রয়েছে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে রয়েছেন তিনি। এরই মধ্যে আবার খবর এসেছে যে অমিতাভ বচ্চন নাকি তাঁর বাড়ি প্রতীক্ষা লিখে দিয়েছেন মেয়ের নামে।

শ্বেতা বচ্চন নন্দা। দিল্লির ধনী নন্দা পরিবারে বিয়ে হয়েছিল শ্বেতার। তবে সেই বিয়ে ভেঙে গিয়েছে। সেকথা অনেক কম লোকেই জানেন। বিবাহ বিচ্ছেদের পর থেকে বাবা-মায়ের সঙ্গেই থাকেন শ্বেতা। সঙ্গে থাকেন তাঁর দুই সন্তান। বচ্চন পরিবারে যে শ্বেতার সঙ্গে ঐশ্বর্যার বিবাদ চরমে তা কানাঘুসো শোনা যাচ্ছিল। এমনকী শাশুড়ি জয়া বচ্চনও পছন্দ করছেন না ঐশ্বর্যাকে।

Aishwarya Rai

অভিষেকের সঙ্গেও নাকি এই নিয়ে ঐশ্বর্যার দূরত্ব তৈরি হয়েছে। জন্মদিনে প্রথম সেই দূরত্ব প্রকাশ্যে আসে। স্বামী এবং শ্বশুরবাড়ির কাউকে ছাড়াই কেবল মা এবং মেয়েকে নিয়ে জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। এমনকী আরাধ্যার জন্মদিনেও অভিষেককে দেখা যায়নি। এমনকী অমিতাভ বচ্চন বা বচ্চন পরিবারের কেউই সোশ্যাল মিডিয়ায় আরাধ্যাকে জন্মদিনের কোনও শুভেচ্ছা জানায়নি।

দীপাবলির পুজোতেও ঐশ্বর্যা ছিলেন না শ্বশুরবাড়িতে। তিনি বাইরে চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নাকি আর শ্বশুরবাড়ি যাননি। মেয়েকে নিয়ে রয়েছেন তাঁর মায়ের সঙ্গেই। এরই মধ্যে খবর প্রকাশ্যে এসেছে যে বচ্চন পরিবারের বহুমূল্য বাড়ি প্রতীক্ষা নাকি তিনি তাঁর মেয়ে শ্বেতা বচ্চনকে িলখে দিয়েছেন। এই বাংলো বাড়িটির দাম ৫০ কোটি টাকা।

প্রাথমিক ভাবে দুয়ে দুয়ে চার করা হয়েছে তাহলে কি এই সম্পত্তি নিয়েই সংসারে বিবাদ। সেকারণেই কি ঐশ্বর্যা বাড়ি ছেড়ে মায়ের কাছে গিয়ে রয়েছেন। তবে প্রতীক্ষা লিখে দিলে কী হবে বচ্চন পরিবারের সম্পত্তির তো শেষ নেই। এখনও একশো কোটির একটি বাংলো রয়েছে। যার নাম জলসা। পরিচালক রমেশ সিপ্পি এই বাড়িটি অমিতাভ বচ্চনকে উপহার দিয়েছিলেন। সেখানেই এখন গোটা পরিবার থাকে।

এছাড়াও আরও বাংলো মুম্বইয়ে রয়েছে অমিতাভ বচ্চনের। ঝনক এবং বাৎসা নামে দুটি বিলাবহুল বাংলোর মালিক তিনি। তার মধ্যে একটি বাংলো তিনি আরাধ্যাকে লিখে দিয়েছেন। এছাড়া বিদেশেও তাঁদের সম্পত্তি রয়েছে। প্যারিসে রয়েছে বিলাসবহুল বাড়ি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+