অমিতাভ বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, বলিউডের জনপ্রিয় সেলিব্রিটিদের ফোবিয়াগুলি জেনে নিন
অমিতাভ বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, বলিউডের জনপ্রিয় সেলিব্রিটিদের ফোবিয়াগুলি জেনে নিন
বি-টাউন সেলিব্রিটি এবং তাঁদের অদ্ভূত ফোবিয়া অনুরাগীদের অবাক করে তোলে। আমাদের প্রত্যেকের মতো, বলিউড সেলিব্রিটিরাও কিছু না কিছু ভয় পান। বলিউডের জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, অর্জুন কাপুর সহ বলিউডের বেশ কিছু সেলিব্রিটিদের ফোবিয়াস আপনাকে অবাক করে দেবে। বলিউডের কোন সেলিব্রিটির কিসে ফোবিয়া আছে, তা জেনে নেওয়া যাক।

অমিতাভ বচ্চন
'কৌন বনেগা ক্রোড়পতি ১৪'-এর সঞ্চালক অমিতাভ বচ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যে তিনি সাপকে ভয় পান। এমনকি তিনি তাঁর অভিনীত সিনেমা থেকে এমন একটি ঘটনা বর্ণনা করেছেন যা বিগবিকে ভয় পাইয়ে দিয়েছিল।

ক্যাটরিনা কাইফ
'টাইগার থ্রি' খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলেছেন যে, তিনি টমেটোকে ভয় পান। অভিনেত্রী আরও বলেছিলেন যে, তিনি একবার একটি টমেটো কেচাপ ব্র্যান্ডকে সমর্থন করার জন্য একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন।

অর্জুন কাপুর
অর্জুন কাপুর একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি সিলিং ফ্যানগুলিকে ভয় পান। তাই তাঁর বাড়িতে একটিও সিলিং ফ্যান নেই। এমনকি যদি কোথাও সিলিং ফ্যান থাকে, তাহলে সেখানে থাকতে চান না এই বলিউড অভিনেতা। সিলিং ফ্যানের সঙ্গে অর্জুন কাপুরের এমনই সাপে নেউলে সম্পর্ক।

দীপিকা পাড়ুকোন
'পাঠান' খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একবার এক সক্ষৎকারে বলেছিলেন যে তিনি সাপকে ভয় পান। তাই সাপের মতো বিপজ্জনক সরীসৃপ প্রাণীর থেকে সতর্ক থাকেন দীপিকা। অভিনেত্রী সপের থেকে দূরত্ব বজায় রেখে চলেন কারণ তাঁর ওফিডিওফোবিয়া রয়েছে।

রণবীর কাপুর
'ব্রহ্মাস্ত্র' সিনেমায় অভিনেতা রণবীর কাপুর মাকড়সা এবং তেলাপোকাকে ভয় পান বলে জানা গিয়েছে। এই অভিনেতার কাটসারিডাফোবিয়া আছে। তাই তিনি তেলাপোকাকে ভয় পান। শুধু তাই নয়, বলিউডের এই হার্টথ্রবের আরাকনোফোবিয়া বা মাকড়সার ভয়ও আছে। তাই তিনি সবসময় মাকড়সা এবং তেলাপোকার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন।

সোনম কাপুর
সোনম কাপুর শপিং মল এবং বিমানবন্দরের লিফটে ভয় পান। অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে, তাঁর এই ভয়কে জয় করার জন্য তাঁর মিষ্টি বোন তাঁকে উদ্দেশ্যমূলকভাবে লিফটে উঠতে বাধ্য করেছিলেন।

আমির খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের অদ্ভুত ফোবিয়া হল তিনি মৃত্যুভয়ে ভুগছেন। 'লাল সিং চাড্ডা' খ্যাত অভিনেতা তাঁর 'দঙ্গল' ছবির শুটিংয়ের সময় একটি সাক্ষাৎকারে একথা বলেছিলেন। আমির বলেছিলেন যে তিনি থানাটোফোবিয়ায় ভুগছেন, অর্থাৎ তাঁর মৃত্যুর ভয় রয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications