বিয়ের আগেই দুর্ঘটনার মুখে বরুণ ধাওয়ান
বিয়ের আগেই দুর্ঘটনার মুখে বরুণ ধাওয়ান
আর কিছুক্ষণের মধ্যেই সাত পাকে বাঁধা পরতে চলেছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। কিন্তু বিয়ের আগেই দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেতা। আলিবাগে বরুণ–নাতাশার বিয়ের আগের দিন বিকেলে বরুণের জন্য ব্যাচেলর আয়োজন করেছিলেন তাঁর বন্ধুরা। সেখানে ছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রও।

বিয়ের আসর 'দ্য ম্যানসন হাউজ’ থেকে কিছুটা দূরে আলিবাগেই আয়োজন হয়েছিল পার্টির। আর সেখানেই বন্ধুবান্ধবের সঙ্গে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। তবে জানা গিয়েছে, বড় কোনও দুর্ঘটনা ছিল না। কেউই তেমন আঘাত পাননি। বরুণও অক্ষতই। সোশ্যাল মিডিয়ায় ব্যাচেলর পার্টির ছবিতে বরুণকে ফূর্তিতেই দেখা গিয়েছে। শনিবার দুপুরে ম্যানসন হাউসে আসেন অভিনেতা।
রবিবারই বরুণের বিয়ের আসর বসেছে আলিবাগের বিচ রিসর্টে। দুর্ঘটনা নিয়ে বরুণের পরিবার জানিয়েছেন ছোটখাটো দুর্ঘটনা, উদ্বেগের কোনও কারণ নেই। বরুণের বিয়েতে আসতে পারেন সলমন খান, রণবীর কাপুর, আলিয়া ভাটেরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications