২ বছরেই সুইমস্যুট পরে ক্যামেরার সামনে পোজ! ব্যাপক ভাইরাল রাহার ছবি
জন্মের আগে থেকেই সব চর্চার কেন্দ্রবিন্দু সে। বলিউডের পয়লা নম্বর পরিবারের সবথেকে খুদে সদস্য। কিন্তু তাকে দেখলেই ঠিক যেন মনে পড়ে যায় প্রপিতামহ রাজ কাপুরের কথা। এতক্ষণে বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। শুধু স্টার কিড নয়, এখন থেকেই এক কথায় সেলিব্রিটি রাহা কাপুর।
রণবীর কাপুর ও আলিয়া ভাটের কোল আলো করে এসেছিল ছোট্ট রাহা। দেখতে দেখতে তার বয়স হয়ে গেল ২ বছর। কেমন হবে কাপুর বংশের আগামী প্রজন্মকে দেখতে? প্রথম থেকেই তা নিয়ে ছিল ব্যাপক উৎসাহ। আর রাহার মুখ প্রকাশ্যে আসতেই সকলে একটাই কথা বলেছিলেন, ঋষি কাপুরের নাতিকে দেখতে ঠিক তাঁর বাবা অর্থাৎ রাজ কাপুরের মত।

প্রায় প্রতিদিনই কিছু না কিছু কারণে লাইম লাইটে থাকেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর সেই ট্রেডিশন বজায় রাখছে কন্যা রাহাও। যেকোনও পুজো-পার্বণ, অনুষ্ঠান হোক কিংবা ফ্যামিলি ফাংশন, ছোট্ট রাহাকে দেখলেই সব ক্যামেরা তার দিকেই ঘুরে যায়। তেমনই ভাইরাল হল রাহার আরও একটি ছবি।
গোলাপি রঙের সুইমস্যুট পরে বাবার কোলে চড়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল রাহাকে। রাহার মাথায় রয়েছে একটি সাদা রঙের হেয়ার ব্যান্ড এবং হাতে একটি খেলনা। রণবীরের কন্যার এই ছবি প্রকাশ্যে আসতেই ব্যাপক ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। একই সঙ্গে বয়ে গিয়েছে লাইক এবং কমেন্টের বন্যা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications