পূর্ব মেদিনীপুরে গানের আসরে অশান্তি, মঞ্চেই হেনস্থার অভিযোগে থানায় শিল্পী লগ্নজিতা চক্রবর্তী
সংস্কৃতির মঞ্চে অস্বস্তিকর ঘটনার সাক্ষী রইল পূর্ব মেদিনীপুর। গানের অনুষ্ঠানে মঞ্চে উঠে হেনস্থার শিকার হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ঘটনার পর ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়েছিলেন লগ্নজিতা। শিল্পীর দাবি, অনুষ্ঠান শুরু থেকে দীর্ঘ সময় পর্যন্ত কোনও বিশৃঙ্খলা ছিল না। সন্ধ্যা সাতটা নাগাদ অনুষ্ঠান শুরু হলে পরে প্রথম তিনটি গান নির্বিঘ্নে পরিবেশনের পর তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। প্রায় ৭টা ৪৫ মিনিটে সপ্তম গান শেষ করার পর অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

ঠিক সেই সময়েই আচমকা দর্শকদের আসন থেকে এক ব্যক্তি উঠে এসে মঞ্চে চড়াও হন বলে অভিযোগ। শিল্পীর বক্তব্য, ওই ব্যক্তি তাঁকে মারধরের চেষ্টা করেন। তবে উপস্থিত দর্শক ও আয়োজকদের তৎপরতায় অভিযুক্তকে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।
লগ্নজিতার অভিযোগ, 'দেবী চৌধুরাণী' ছবির 'জাগো মা' গানটি পরিবেশনের কিছুক্ষণ পর থেকেই ওই ব্যক্তি অশালীন মন্তব্য করতে থাকেন। লিখিত বার্তায় শিল্পী জানিয়েছেন, অভিযুক্ত মেহবুব মল্লিক তাঁকে উদ্দেশ করে চিৎকার করে বলেন "অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গান গাও।" এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং তৎক্ষণাৎ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ঘটনার পর রাতেই ভগবানপুর থানায় গিয়ে সবিস্তার অভিযোগ জানান শিল্পী। পুলিশ তাঁকে একটি জেনারেল ডায়েরি করার পরামর্শ দেয়, যা তিনি করেন। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে ধরতে রাতভর তল্লাশি চালানো হয়েছে ও অনুসন্ধান এখনও চলছে।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁকে নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, অনুষ্ঠানস্থলে কোনও নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications