যমজ নয়, এবার ট্রিপল চরিত্রে দেখা যাবে সল্লু মিঞাকে
বড় পর্দায় সলমন খানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর ভক্তরা। এ মাসেই মুক্তি পাচ্ছে দাবাং ৩। তবে এই ছবি মুক্তি পাওয়ার আগেই দাবাং ৪–এর প্লট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাতকারে সলমন জানিয়েছেন যে চতুর্থ পর্বের দাবাং–এর গল্প তিনি লিখে ফেলেছেন।

মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাতকারে সল্লু মিঞা বলেন, 'ছবির পরিকল্পনাটা কিছুদিন আগেই এসেছে। মাঝে মাঝে একটা সিনেমা অন্য সিনমার ধারণা তৈরি করে দেয়। দাবাং ৪–এ আমরা দেখাবো রাজ্জোর বাবা কেন মাতাল হয়েগিয়েছেন এবং কীভাবে চুলবুলের সঙ্গে রাজ্জোর দেখা হল।’ তবে শোনা গিয়েছে, সলমন এমন একটি সিনেমা তৈরি করবেন যেটাতে তিনি ত্রিপল ভূমিকায় অভিনয় করবেন।
সলমন এ প্রসঙ্গে বলেন, 'একটা জিনিস করব যা আমার মাথায় রয়েছে তা হল কিকের ডেভিল, দাবাং–এর চুলবুল পাণ্ডে ও ওয়ান্টেডের রাধেকে একই পর্দায় নিয়ে আসব একসঙ্গে। এটা আমার মাথায় রয়েছে।’ তবে এই ছবিটি তিনি নিজে প্রযোজনা করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। বর্তমানে সলমন বিতর্কিত রিয়্যালিটি শো বিস বস–এর সঞ্চালক।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications