Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেতে চলেছে এই সিনেমাগুলি, আপনি দেখতে যাবেন তো?

ভালো সিনেমা মুক্তির জন্য প্রথমেই দরকার ভালো স্ক্রিপ্টের, তারপর কাস্টের। এই দুটি গুরুত্বপূর্ণ জিনিসের পর আসে সিনেমাটি রিলিজ হবে কবে। চলতি বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

আর এই দিনটিকেই কিন্তু এই ছবিগুলি মুক্তির সঠিক দিন হিসাবে বেছে নিয়েছেন পরিচালক থেকে প্রযোজকরা। যা বক্স অফিসে ধুমধুমার বাধাবে বলে মনে করা হচ্ছে। ৭৮ তম স্বাধীনতা দিবসে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে, জানেন।

National flag

  • স্ত্রী ২

চলতি বছরের ১৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে স্ত্রী ২। সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অভিনেতা রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপশক্তি খুরানা। এই বলিউড ছবি ক্যামিও চরিত্রে অভিনয়ে করবেন বরুণ ধাওয়ান। ২০১৮ সালে হিট সিনেমা স্ত্রীর সিক্যুয়েল এটি।

  • ভেদা

স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত সিনেমা ভেদা। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন লিখিল আদবানি। বলিউড ছবিটি একটি অ্যাকশন ভিত্তিক সিনেমা। এখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম ও শর্বরী।

  • খেল খেল মে

রাত পেরোলোই মুক্তি পাবে 'খেল খেল মে’ সিনেমাটি। এটি একটি কমেডি ভিত্তিক সিনেমা। এখানে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার, তাপসী পান্নু, ফারদিন খান, বাণী কাপুর ও অন্যান্যরা। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু সিনেমাটির মুক্তি দিন এগিয়ে এনে ১৫ অগাস্ট করা হয়েছে।

  • থাঙ্গালান

থাঙ্গালান সিনেমাটিও চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে। দক্ষিণ সুপারস্টার বিক্রম অভিনীত সিনেমা এটি। ছবি কিন্তু জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। যা পরে পিছিয়ে যায় এবং ১৫ অগাস্ট তা মুক্তি পাবার কথা ঠিক হয়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পা রঞ্জিত। এটি মূলত অ্যাকশন ভিত্তিক সিনেমা।

  • রঘু থাথা

তামিল সিনেমা রঘু থাথা মুক্তি পাবে স্বাধীনতা দিবসের দিন। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কীর্তি সুরেশ। সিনেমাটি রাজনৈতিক, কমেডি ভিত্তিক সিনেমা।

  • এমআর বচ্চন (মিস্টার বচ্চন)

তেলেগু সুপারস্টার রবি তেজারের এই বিনোদনমূলক ছবিটি স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে। ছবিটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+