The Archies Trailer: অগস্তর সঙ্গে সুহানার প্রেম নিয়ে জল্পনার মঝেই প্রকাশ্যে আর্চিসের ট্রেলর
শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে বিগ বির নাতি অগস্তর সম্পর্ক পারদ চড়তে শুরু করেছে। মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতে পাপারাৎজিদের ভিডিওতেই তা প্রকাশ্যে এসেছে। তারই মাঝে প্রকাশ্যে এলো সুহানা, অগস্তর ছবি অর্চিসের ট্রেলর।
শুধু সুহানা এবং অগস্তই নন। ছবিতে রয়েছে একঝাঁক স্টারকিড। বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও রয়েছেন সিনেমায়। এক ঝাঁক নতুন এবং তরুণ মুখ নিয়ে জোয়া আখতার ছবিটি তৈরি করেছিলেন। এই নিয়ে জল্পনার পারদ চড়ছিল। শ্যুটিংয়ের সেট থেকেই নাকি অগস্তা নন্দার সঙ্গে সুহানার প্রেম গড়াতে শুরু করেছিল। কিন্তু কেউ তাই নিয়ে কোনও কথা বলেনি। মণীশ মলহোত্রা দীপাবলির পার্টিতে সেটা প্রকাশ্যে আসে।

ছবিটির ট্রেলার নিয়ে নেটিজেনরা একদিকে যেমন প্রশংসা করেছে আরেকদিকে আবার স্টার কিড শো বলে কটাক্ষ করতেও ছাড়েনি। কয়েক দশক আগে বলিউডে নেপটিজিম নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে করণ জোহরের সঙ্গে রীতিমতো ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। তারপর থেকেই কঙ্গনার সঙ্গে করণ জোহরের বনিবনা হয় না।
যাই হোক জোয়া আখতারের সিনেমাটি দেখার জন্য অনেক দর্শকই অপেক্ষা করছেন। সুহানা খানের প্রথম সিনেমা এটি। বাবার সুপার স্টার তাই সুহানার অভিনয় কেমন হবে সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। ট্রেলরে যা দেখা গিয়েছে তাতে ১৯৫০ থেকে ৬০-র দশকের প্রেক্ষাপটে ছবিটি তৈরি। সুহানা খানের চরিত্রের নাম এখানে ভেরোনিকা লজ। সদ্য লন্ডন থেকে ফিরেছে সে। কিশোরী। তার সবচেয়ে প্রিয় বন্ধু খুশি কাপুর ছবিতে যার চরিত্রের নাম হয়েছে বেটি কপার।
আর অগস্তা নন্দার চরিত্রের নাম এখানে আর্চি অ্যান্ড্রু। ছোট্ট একটা পাহাড়ি শহরে তাদের বেড়েওঠা। ভেরোনিকার বাবা সেখানে একটি শপিং মল করতে চায়। যার জেরে ভেরোনিয়ার বেস্ট ফ্রেন্ড বেটির বাবার বইয়ের দোকান এবং বিস্তীর্ণ সবুজ ময়দান নষ্ট হতে বসে। তখন বাবার পাশে না দাঁড়িয়ে ভেরোনিকা বন্ধুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই গল্পই এই আর্চিসে দেখানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications