'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' নিয়ে সংকটে অনুপম খের! ক্রমেই বাড়ছে বিতর্ক
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর রাজনৈতিক জীবনের একটা বড় সময়কালকে সেলুলয়েড বন্দি করা হয়েছে 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিতে।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর রাজনৈতিক জীবনের একটা বড় সময়কালকে সেলুলয়েড বন্দি করা হয়েছে 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিতে। সঞ্জয় বরুয়ার লেখা বই 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' অবলম্বনে তৈরি হয়েছে ছবি। আর সেই ছবিতে কংগ্রেসের কয়েকটি বিতর্কিত অধ্যায় তুলে ধরাকে ঘিরেই সরগরম হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। এবার আইনি গেরোয় ছবির অভিনেতা অনুপম খের।

অনুপম খেরে বিরুদ্ধে মামলা
দেশের একাধিক রাজনৈতিক নেতা ও নেত্রীর ভাবমূর্তির ক্ষুন্ন করার অভিযোগ তুলে অনুপম খের সহ 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবির একাধিক অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহারে। বিহারের মুজাফ্ফরপুরে এই মামলা দায়ের করেছেন জনৈক আইনজীবি।
|
ট্রেলার উধাও!
এর আগে ছবির ট্রেলার ভিডিও ইউটিউব থেকে উধাও হয়ে যাওয়া নিয়েও জলঘোলা হয়। বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ উগড়ে দেন অভিনেতা অনুপম খের।
|
মনমোহনের প্রতিক্রিয়া
অনুপম খের অভিনীত 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিতে দেখানো হয়েছে, কীভাবে কংগ্রেসের অন্দরমহলে একাধিক বিতর্কিত অধ্যায় দানা বেঁধেছিল , সেই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ছবিতে। 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' এর ট্রেলারেও বারবার উঠে এসেছে সেই সমস্ত পর্ব। ছবিতে সোনিয়া থেকে মনমোহন, রাহুলের চরিত্রের কিছু সংলাপ ঘিরেও দানা বাঁধছে বিতর্ক। এদিকে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কীভাবে তা এড়িয়ে যান দেখে নিন ভিডিওতে..

নিষেধাজ্ঞা
ছবি নিয়ে বিতর্কের প্রথম ধাপ শুরু হয় রাজনৈতিক তরজা ঘিরে। বিজেপি ছবির ট্রেলার পোস্ট করে, টুইট বার্তায় চরম তোপ দাগে কংগ্রেসকে। অন্যদিকে, কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে দাবি তোলা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications