উৎসবের মধ্যেই মুক্তি পেল ‘কাকাবাবু প্রত্যাবর্তন’–এর টিজার
উৎসবের মধ্যেই মুক্তি পেল ‘কাকাবাবু প্রত্যাবর্তন’–এর টিজার
লকডাউনের আগে দক্ষিণ আফ্রিকায় শুটিং সেরে ফিরে এসেছিলেন পরিচালক সুজিত মুখার্জি ও তাঁর টিম। কিন্তু করোনা সংক্রমণের কারণে সব কিছু স্তব্ধ হয়ে যায়। ফলে 'কাকাবাবুর প্রত্যাবর্তন’ কার্যত থেমে যায়। তবে আনলক পর্যায়ে ধরে ধীরে সব স্বাভাবিক হওয়ার পথে আর তাই কাকাবাবু ছবির অন্যান্য কাজও চটজলদি সেরে নেন পরিচালক। রবিবার সকালেই মুক্তি পেয়েছে 'কাকাবাবু প্রত্যাবর্তন’ ছবির টিজার।

গভীর জঙ্গলে এবার রহস্যভেদ করতে যাবেন কাকাবাবু। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই টিজারে দেখা গিয়েছে, আফ্রিকার গভীর বন, বন্য পশু ও কাকাবাবু–সন্তু জুটির মিলিত অ্যাডভেঞ্চার। টিজারের ফাঁকে ফাঁকে রয়েছে 'মিশর রহস্য’ ও 'ইয়েতি অভিযান’–এর কিছু পুরনো স্মৃতি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এই উপনাস জঙ্গলের মধ্যে এক হোটেলকে নিযে তৈরি হয়েছে। গোটা শুটিং হয়েছে কেনিয়াতে।
সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে গিয়েই রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন কাকাবাবু। বড়দিনে মুক্তি পাচ্ছে এই ছবি। ২০১৩ ও ২০১৭ সালে কাকাবাবু সিরিজের দু’টি ছবি মুক্তি পায়। এ বছর তৃতীয় ছবি মুক্তি পাচ্ছে। জানা গিয়েছে, এই ছবিটি সৃজিত মুখার্জি তাঁর মেয়ে আয়রাকে উপহার দিতে চান। ছবিটির প্রযোজনার দায়িত্বে শ্রীভেঙ্কটেশ ফিল্ম।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications