Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিল তৈমুর-আরধ্যা, কী করেছে তারা জানেন

তাদের বাবা-মা, দাদু-ঠাকুমারা বলিউডের তাবড় তারকা হতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপাতত সুপারস্টার বলিউডের স্টার কিডরা।

তাদের বাবা-মা, দাদু-ঠাকুমারা বলিউডের তাবড় তারকা হতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপাতত সুপারস্টার বলিউডের স্টার কিডরা। করিনা- সইফের সন্তান তৈমুর তার গুবলু-গাবলু লুক দিয়ে এমনিতেই মাত করে দেয় সোশ্যাল মিডিয়া, আর তার নিউ ইয়ার সেলিব্রেশনের ছবিতে পুরো বুঁদ হয়ে রয়েছে টুইটার থেকে ফেসবুক। অন্যদিকে, আদরের দাদু অমিতাভ বচ্চনের সঙ্গে আহ্লাদ করে নাতনি আরাধ্যার ছবিও বেশ আলোচনায় রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৈমুর আর আরাধ্যায় এই ভাইরাল ছবিগুলি দেখে নেওয়া যাক।

দাদু-নাতনির আদর

দাদু-নাতনির আদর

বর্ষবরণের রাতের আনন্দে যখন গোটা দুনিয়া বিভোর তখন বচ্চন পরিবারের অন্দরমহল দেখল দাদু নাতনির আহ্লাদ। এদিন, রাতে দাদু অমিতাভকে নিজের পছন্দ মতো সাজিয়ে খেলার মেজাজে ছিল নাতনি আরাধ্যা। আর দাদুও নাজনির হুকুম মতো চুপটি করে বসে সেজেগুজে ছবি তুলেছেন নাতনির সঙ্গে। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

যা জানিয়েছেন অমিতাভ

যা জানিয়েছেন অমিতাভ

অমিতাভ বচ্চন তাঁর টুইটে জানিয়েছেন, এদিন মুম্বইয়ে বচ্চন পরিবারের ববাংলো জলসায় গোটা পরিবার বর্ষবরণের রাতে দালানো জড়ো হয়েছিল। টেবিলে খাবার সাজিয়েছিলেন জয়া। নাতনিদের নিয়ে গোটা পরিবারের সঙ্গে খোশ মেজাজে ছিলেন অমিতাভ। আর সেই সময়ে নিজের হেয়ারব্যান্ডটি আরাধ্যা দাদু অমিতাভের মাথায় পরিয়ে দেয়। তারপরই ওঠে হাসির রোল। অমিতাভ নিজের টুইটে জানিয়েছেন , 'এর চেয়ে বেশি আর কী চাইতে পারি আমি?'

দিদির সঙ্গে আরাধ্যা

দিদির সঙ্গে আরাধ্যা

অমিতভা বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের কন্যা নভ্যানভেলির সঙ্গে এদিন বেশ আদরে আনন্দে কাটিয়েছেন আরাধ্যা। দিদি বোনের সেই আদরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিতাভ বচ্চন।

খবরে ছোটে নবাব

খবরে ছোটে নবাব

বলিউডের আরেক হ্যাপেনিং স্টার কিড হল তৈমুর আলি খান। আপাতত সুইটজারল্যান্ডে বাবা সইফ ও মা করিনার সঙ্গে ছুটি কাটাচ্ছে ছোট নবাব। আর সেখানে বেড়াতে যাওয়ার ছবিতেই এখন বাবা মায়ের জনপ্রিয়তাকে টেক্কা দিচ্ছে এই তৈমুর।

খোশ মেজাজ

খোশ মেজাজ

সুইটজারল্য়ান্ডের ঠাণ্ডায় , বরফের মধ্যে বাবা সইফের সঙ্গে স্লেজ গাড়িতে চড়ে বেস খোশ মেজাজে রইল তৈমুর। এই ছবিটিও মাতিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া।

অ্যামাস্টারডামে তৈমুর

অ্যামাস্টারডামে তৈমুর

শুধু এদেশ নয় বিদেশে গিয়েও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তৈমুর। অ্যামাস্টারডামের বিমানবন্দরে তৈমুরকে দেকে এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলতে চান এক বিমানবন্দর কর্মী। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+