হৃদরোগে আক্রান্ত সুনীল গ্রোভার, তাঁর সুস্থতা কামনায় বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী
হৃদরোগে আক্রান্ত সুনীল গ্রোভার
শুধু ছোটপর্দাই নয়, বলিউডেও জনপ্রিয় কমেডিয়ান হিসাবে পরিচিত সুনীল গ্রোভার। এছাড়াও তিনি বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন। তাঁর অভিনয় দর্শক তথা সমালোকদের কাছে প্রশংসিত। এবার সেই সুনীল গ্রোভারই হৃদরোগে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে গত ২৭ জানুয়ারি অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে তিনি এখন সুস্থ রয়েছেন। অভিনেতার পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, আপাতত সুস্থ আছেন তিনি। এক দিনের মধ্যে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে তাঁকে।

সুনীল গ্রোভারের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর শোনার পর হতবাক হয়ে যান নেটিজেনরা। সকলেই তাঁর সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সুনীল গ্রোভারের ভক্তদের তালিকায় নাম রয়েছে বর্ষীয়ান বলি-অভিনেত্রী সিমি গারেওয়াল। তিনি সুনীল গ্রোভারের অসুস্থতার খবর শুনে রীতিমতো চমকে উঠেছেন। টুইট করে সিমি গারেওয়াল লিখেছেন, 'আমি খুব হতচকিত সুনীল গ্রোভারের হার্ট সার্জারির খবর শুনে। নিজের জীবনের বিনিময়ে তিনি আমাদের হাসান। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তিনি এক দারুণ প্রতিভার অভিনেতা এবং আমি তাঁর খুব বড় ভক্ত।’
সুনীলকে দেখা গিয়েছে প্রাইম ভিডিও সিরিজ তাণ্ডব ও জি ফাইভে কমেডি সিরিজ সানফ্লাওয়ারে। কমেডি নাইটস উইথ কপিল ও কপিল শর্মা শোতেও সুনীল গ্রোভারের উপস্থিতি সর্বদা দর্শককে হাসিয়েছে। গত বছর সুনীল অভিনেতা সলমন খানের দাবাঙ্গ সফরের অংশ হয়েছিলেন, যা ৯ ডিসেম্বর রিয়াধে অনুষ্ঠিত হয়। বলিউড এই সফরে ছিলেন শিল্পা শেট্টি, সাই মঞ্জেরেকর, সোহেল খান, প্রভু দেবা, কমল খান ও আয়ুশ শর্মা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications