ভিনধর্মীর সঙ্গে প্রেম! বাবা রাকেশ রোশনের 'থাপ্পড়'কাণ্ড নিয়ে বিস্ফোরক হৃতিকের বোন সুনয়না
হৃতিকের সঙ্গে সুজান খানের যখন বিবাহ বিচ্ছেদ হয়, তখন সুজান শিবিরের অভিযোগ ছিল রাকেশ রোশনের দিকে। সেই ঘটনার পর কেটে গিয়েছে বহু বছর। এবার রোশন পরিবারের আরও এক সদস্য মুখ খুলেছেন রাকেশ রোশনের বিরুদ্ধে। হৃতিকের বোন সুনয়নার দাবি, বাবা রাকেশ তাঁকে থাপ্পড় মেরেছিলেন, আর কোন কারণে এই মারধর,তাও খোলসা করেছেন সুনয়না। পাশাপাশি হৃতিক-কঙ্গনা যুদ্ধে, এবার কঙ্গনার দিকেই ঝুঁকছেন রাকেশ কন্যা সুনয়না!

সুনয়নার অভিযোগ
এবার তিনি নিজে মুখ খুলে রোশন পরিবারের আন্দরের একাধিক নেতিবাচক তথ্য প্রকাশ্যে আনতে শুরু করেছেন। সুনয়নার অভিযোগ তাঁর প্রেমজীবনের প্রেক্ষাপটে তাঁর বাবা রাকেশ তাঁকে একবার থাপ্পড় মেরেছিলেন। মুসলিম ছেলের সঙ্গে সুনয়নার সম্পর্ক থাকায় , সুনয়নার বয়ফ্রেন্ডকে 'জঙ্গি' তকমা দেন রাকেশ, বলেও অভিযোগ করেন তিনি।

বিস্ফোরক সুনয়না
সুনয়না এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন,' এটা গত বছরের ঘটনা.. আমি সেই সময় মুসলিম এক ছেলের প্রেমে পড়েছিলাম। আমার বাবা আমায় থাপ্পড় মারেন। বলেন, যে ছেলেকে আমি ভালোবাসি, সেই রুহিল একজন জঙ্গি! যদিও রুহিল তা নয়। ' সুনয়নার প্রশ্ন , এরপরও কি তাঁর বাবার শাস্তি হওয়া উচিত নয়!

বাড়ি ছেড়েছিলেন সুনয়না!
তাঁর প্রেমজীবনে এরকম পরিস্থিতি তৈরি হওয়ায় জুহুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন সুনয়না। সুনয়না জানান,তাঁর বয়ফ্রেন্ড রুহিল মিডিয়ায় কর্মরত সাংবাদিক। আর তিনি যদি জঙ্গি হতেন,তাহলে এতদিনে নিশ্চয়ই তিনি গ্রেফতার হতেন। নিজের দাহিপ সমর্থনে বাড়ি ছেড়ে হোটেল অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন সুনয়না। কিন্তু তার পরে ফের বাড়ি এসে ,নিজের বিয়ের সমর্থনে কথা বলতে শুরু করেন তিনি। তবে রোশনরা কেউ তাঁর সমর্থনে নেই। এমন এক পরিস্থিতি থেকে এবার রোশন পরিবারের চক্ষপশূল কঙ্গনার সমর্থনে টুইটারে বক্তব্য রাখতে শুরু করেছেন হৃতিকের দিদি সুনয়না।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications