Shyam Benegal Died: চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন, প্রয়াত শ্যাম বেনেগাল
Shyam Benegal Died: দেশের চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন। প্রয়াত শ্যাম বেনেগাল। খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক আজ সন্ধ্যায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে শ্য়াম বেনেগালের বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর কন্যা পিয়া বেনেগাল সংবাদমাধ্যমকে জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ প্রয়াত হয়েছেন শ্যাম বেনেগাল।

জানা গিয়েছে, কিডনির অসুস্থতায় ভুগছিলেন প্রখ্যাত এই চিত্র পরিচালক। গত ১৪ ডিসেম্বর পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিনের উৎসব পালন করেছিলেন। সেই জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন কূলভূষণ খারবান্দা, নাসিরউদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কাপুর, অতুল তিওয়ারি, কুণাল কাপুররা।
শ্যান বেনেগাল ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মবিভূষণে সম্মানিত হন। শ্যাম বেনেগালের উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে অঙ্কুর (১৯৭৩), নিশান্ত (১৯৭৫), মন্থন (১৯৭৬), ভূমিকা (১৯৭৭), মাম্মো (১৯৯৪), সর্দারি বেগম (১৯৯৬), জুবেইদা (২০০১)।
২০০৫ সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন শ্যাম বেনেগাল। তাঁর শেষ ছবি মুজিব: দ্য মকিং অব আ নেশন। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ছবিটি গত বছর মুক্তি পায়।
শ্যাম বেনেগালের বহু ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। ১৯৮৪ ও ১৯৮৫ সালে যথাক্রমে জওহরলাল নেহরু ও সত্যজিৎ রায়কে নিয়ে তাঁ নন-ফিচার ফিল্ম দর্শকমহলে সমাদৃত হয়েছে। দ্য মেকিং অব মহাত্মা কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোস: দ্য ফরগটন হিরো তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি।
সুরজ কা সাতবাঁ ঘোড়া, ওয়েল ডান আব্বা, সমর, হরি ভরির মতো ছবিগুলিও বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিয়েছিল। ১৯৭৯ সালে কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পাম বিভাগে মনোনীত হয়েছিল নিশান্ত। বার্লিন ও মস্কো চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল অঙ্কুর, কলিযুগ, সর্দারি বেগমের মতো ছবিগুলি।
শ্যাম বেনেগালকে ২০১২ সালে সাম্মানিক ডি লিট উপাধি দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০০৬ থেকে ২০১২ অবধি রাজ্যসভার সাংসদ ছিলেন শ্যাম বেনেগাল। পরিবার সূত্রে খবর, কয়েক বছর ধরেই কিডনির অসুখে ভুগছিলেন শ্যাম বেনেগাল। সেই অসুস্থতাই সম্প্রতি বেড়ে যায়। রাখা হয়েছিল মুম্বইয়ের ওখার্ড হাসপাতালের আইসিইউতে। সেখানেই সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তাঁর প্রয়াণ ঘটে। শ্যাম বেনেগালের প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতে গভীর শূন্যতা তৈরি করল। সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications