Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর একা থাকতে ভালো লাগছে না, এবার বিয়ে করতে চাই, ইচ্ছে প্রকাশ মন্ত্রী কন্যা শ্রেয়া পাণ্ডের

আর একা থাকতে ভালো লাগছে না, এবার বিয়ে করতে চাই, ইচ্ছে প্রকাশ মন্ত্রী কন্যা শ্রেয়া পাণ্ডের

‌রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে এখন অনেকটাই দূরে তিনি। তবে টলিপাড়ায় নুসরত থেকে মিমি, শুভশ্রী, শ্রাবন্তী সকলেরই ভালো বন্ধু। শ্রেয়র এখন দিন কাটছে নিজের সন্তান ও সামাজিক কাজের মধ্য দিয়ে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে শ্রেয়া জানিয়েছেন তাঁর মনে র ইচ্ছের কথা।

বিয়ে করতে চান শ্রেয়া

বিয়ে করতে চান শ্রেয়া

শ্রেয়া জানিয়েছেন তাঁর আর একা একা থাকতে ভালো লাগছে না, তিনি এবার বিয়ে করতে চান। তবে শ্রেয়া এও জানিয়েছেন যে তিনি নাকি ছেলে খুঁজে পাচ্ছেন না। শ্রেয়া জানান যে তাঁর বাচ্চার সব দায়িত্ব একা পালন করতে হয়, স্বামী থাকলে অনেকটাই সাহায্য হত। তবে মন্ত্রী কন্যা সংবাদমাদ্যমদের জানিয়েছেন তাঁকে যেন ছেলে খুঁজে দেওয়া হয়।

সারোগেসি মা

সারোগেসি মা

প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রেয়া পাণ্ডে সারোগেসির মাধ্যমে মা হন। যা নিয়ে সেই সময় রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। শ্রেয়াকেও বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শ্রেয়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। চার বছরের মেয়েকে নিয়ে তিনি এখন বেশ ভালোই আছেন। এরই মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। তাই এখন বাবার কাজ মেয়ে শ্রেয়াই সামলাচ্ছেন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে সাধন পাণ্ডের এলাকার মানুষের সঙ্গে কথা বলা সবই একা হাতে করছেন তিনি।

 রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে

রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে

এর সঙ্গে শ্রেয়া তাঁর সামাজিক কাজও জোরকদমে চালাচ্ছেন। সম্প্রতি ইয়াস-বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ দিতে গিয়ে পথে গাড়ি উল্টে মৃত্যু হয় এক যুবকের। সেই যুবকের পরিবারের দায়িত্ব নেন শ্রেয়া। এমনকী করোনা মহামারির সময় করোনা আক্রান্তদের বাড়িতেও খাবার পৌংছে দিয়েছেন মন্ত্রী কন্যা। সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ছোট থেকেই রাজনৈনিক পরিবেশে তিনি বড় হয়েছেন তাই অভিনয়কে কোনওদিনই পেশা হিসাবে নেওয়ার তাঁর ইচ্ছা ছিল না। বরং ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতেই তিনি যোগ দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি তিনি এও জানান যে টলিউডের অনেকেই রয়েছেন যাঁরা ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে পারেন। তবে কারোর নাম তিনি খোলসা করে বলেননি।

 টিকাকরণ শিবির

টিকাকরণ শিবির

সম্প্রতি শ্রেয়া পাণ্ডে নিজের উদ্যোগে এক বেসরকারি সংস্থার উদ্যোগে ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য টিকাকরণের ব্যবস্থা করেছিলেন। ওই ক্যাম্পে ৫০০ জনের বেশি মানুষ কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নিলেন। এক কথায় বলা চলে সাধন পাণ্ডের ছায়ামূর্তি হয়ে শ্রেয়া এখন বাবার কেন্দ্রের সব কাজ সামলে চলেছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+