১৪ বছর আগে বিতর্কিত চুম্বন কেচ্ছা থেকে রেহাই শিল্পা শেট্টির, স্বস্তি দিল আদালত
বিতর্কিত চুম্বন কেচ্ছা থেকে রেহাই শিল্পা শেট্টির
সিনেমা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে সেভাবে এখন শিরোনামে না থাকলেও বিতর্কিত বিষয়ে শিরোনামে রয়েছেন বলিউড ডিভা শিল্পা শেট্টি। সম্প্রতি মুম্বই আদালত ১৪ বছর আগে ঘটা একটি কেচ্ছা মামলা থেকে রেহাই দেয় অভিনেত্রীকে। ২০০৭ সালে এই মামলাটি দায়ের হয়েছিল। শিল্পা শেট্টি হলিউডের জনপ্রিয় তারকা রিচার্ড গেরের সঙ্গে বিতর্কিত চুম্বন মামলায় ফেঁসে গিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত এই বিতর্কিত চুম্বন মামলায় শিল্পা 'শিকার’ হয়েছেন বলে জানায়। স্বস্তি দেওয়া হয় অভিনেত্রীকে।

২০০৭ সালের চুম্বন কাণ্ড
২০০৭ সালে এইডসের সচেতনতা প্রচার অনুষ্ঠানে রাজস্থানে গিয়েছিলেন শিল্পা শেট্টি ও রিচার্ড গেরে। অনুষ্ঠান মঞ্চেই আচমকা সকলকে অবাক করে শিল্পাকে জড়িয়ে ধরে ক্রমাগত চুমু খেতে শুরু করেছিলেন রিচার্ড। এই ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ ও একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ উঠেছিল যে রিচার্ড গেরে যখন তাঁকে চুম্বন দিচ্ছিলেন তখন শিল্পা একবারের জন্য প্রতিবাদ করেননি। এই মামলটি রাজস্থান থেকে পরে মুম্বইয়ে স্থানান্তরিত হয় সুপ্রিম কোর্টের নির্দেশে।

শিল্পাকে রেহাই দিল আদালত
১৮ জানুয়ারি মুম্বই আদালত শিল্পা শেট্টিকে রেহাই দিয়ে দেয়। আদালতের রায়ে বিচারক কেতকি চবন বলেছেন, 'অভিযুক্ত শিল্পা শেট্টি এই মামলায় কেবল একজন ভিক্টিম ছিলেন প্রথম অভিযুক্তের (রিচার্ড গেরে) কাছে। অভিযুক্তের বিরুদ্ধে কোনও উপাদান দেখেই আদালত সন্তুষ্ট হয়নি।' এই বিতর্কিত চুম্বন কাণ্ডের পর রিচার্ড গেরের কুশপুতুল পোড়ানো হয়। তবে পরে রিচার্ড তাঁর এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন। শিল্পা শেট্টি এই প্রতিবাদগুলিকে অতিরিক্ত প্রতিক্রিয়া বলে ব্যাখা করেন।

বহু বিতর্কে জড়িয়ে শিল্পা শেট্টি
শিল্পা শেট্টিকে নিয়ে তোলপাড় বি-টাউন। পর্নোগ্রাফির ঘটনায় স্বামী রাজের গ্রেফতারির পর থেকে সর্বদাই শিরোনামে রয়েছেন শিল্পা শেট্টি। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিক কারণের জন্য শিরোনামে উঠে এসেছিলেন শিল্পা শেট্টি। ৪৬ বছরের শিল্পা নিজেকে ফিটনেসের মধ্যে ব্যস্ত রাখেন সর্বদা।

শিল্পা শেট্টির বলিউড সফর
১৯৯৩ সালে শাহরুখ খানের বাজিগর সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। এরপর ধড়কন, ফির মিলেঙ্গে ও লাইফ ইন অ্যা মেট্রো ছবি সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। সুপার ড্যান্সার ও ইন্ডিয়া গট ট্যালেন্টের মতো রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় রয়েছেন শিল্পা।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications