'দিলওয়ালে'-র সেটে হুল্লোড়ে ব্যস্ত শাহরুখ-কাজল সহ গোটা ইউনিট
বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জোড়ি শাহরুখ ও কাজল অভিনীত 'দিলওয়ালে' সিনেমাটি রিলিজ করতে চলেছে আগামী ক্রিসমাসে। [দিলওয়ালের সেটে শাহরুখ-কাজল]
এবছর জানুয়ারিতেই ছবির পরিচালক রোহিত শেট্টি জানান শাহরুখ তাঁর সিনেমায় হিরোর চরিত্রে অভিনয় করছেন। এরপর গত মার্চে জানা যায়, শাহরুখের বিপরীতে কাজল রয়েছেন এই সিনেমায়। ['দিলওয়ালে'-র শুটিংয়ের কয়েকঝলক]
রোহিতের এই কমেডি ড্রামা 'দিলওয়ালে'-র প্রযোজনার দায়িত্বে রয়েছেন রোহিত নিজে ও শাহরুখের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন বোমান ইরানি এবং বিনোদ খান্না। [দিলওয়ালের শ্যুটিংয়ে বুলগেরিয়ায় শাহরুখ-কাজল]
কিছুদিন আগে বুলগেরিয়ায় শ্যুটিং সেরে এল দিলওয়ালের গোটা শ্যুটিং ইউনিট। এবার তাদের পালা ছিল আইসল্যান্ডে। সেখানে একটি রোমান্টিক গানের শ্যুটিং সহ কিছু দৃশ্যের শ্যুটিং সেরে ফিরেছে 'টিম দিলওয়ালে'। নিচের স্লাইডে দেখে নিন তারই কয়েকঝলক। [ভক্তদের তৈরি 'দিলওয়ালে' সিনেমার আকর্ষণীয় পোস্টার]

শাহরুখ-কাজল
আইসল্যান্ডে শ্যুটিংয়ের ফাঁকে শাহরুখ-কাজল।

টিম দিলওয়ালে
আইসল্যান্ডে দিলওয়ালের গোটা শ্যুটিং ইউনিট।

কাজল
শ্যুটিং ইউনিটের সদস্যের সঙ্গে কাজলের সেলফি।

শাহরুখ
শ্যুটিং ইউনিটের সদস্যের সঙ্গে সেলফিতে ব্যস্ত কিং খানও।

পর্দার পিছনের ছবি
শ্যুটিংয়ের ফাঁকে নানা মুহূর্তে দিলওয়ালের সদস্যরা।

পরিচালকের সঙ্গে শাহরুখ-কাজল
বুলগেরিয়ায় রোহিত শেট্টির সঙ্গে শাহরুখ-কাজল।

শ্যুটিংয়ের মধ্যে
সেটে শ্যুটিংয়ের ফাঁকে পাপারাজ্জিদের ক্য়ামেরায় শাহরুখ-কাজল।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications